আসিয়ানের ৪৬তম সম্মেলন: গৃহীত হতে পারে চার নতুন কৌশলগত পরিকল্পনা

আপডেট : ২৬ মে ২০২৫, ১০:১৪ এএম

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আসিয়ানের ৪৬তম সম্মেলন। রাজধানী কুয়ালালামপুরে ২৬ ও ২৭ মে অনুষ্ঠাতব্য এবারের সম্মেলনে আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। সেইসঙ্গে গৃহীত হতে পারে চারটি নতুন কৌশলগত পরিকল্পনা। 

এবারের সম্মেলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা। এছাড়া আঞ্চলিক সহযোগিতা, ব্যবসা, নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য গুরুত্ব পাবে এবারের সম্মেলনে। 

সংস্থাটির মহাসচিব কাও কিম হৌর্ন বলছেন, এই সম্মেলন হতে যাচ্ছে দীর্ঘমেয়াদি রূপকল্প বাস্তবায়নের নতুন যাত্রা। 

এবারের আসরের সভাপতিত্ব করবেন সংস্থার বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

দু'দিনব্যাপী এই সম্মেলনের আগে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা, রাজনৈতিক-নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক কাউন্সিল ও সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। 

আরবিএস
গোটা বিশ্বের চোখ এখন চীনের রাজধানীতে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার বহু প্রতীক্ষিত বেইজিং সম্মেলনটি বিশ্ব রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি করেছে।...
দীর্ঘ যাত্রা শেসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারে বেইজিংয়ে পৌঁছেছেন। ইরানের সাথে আলোচনা শুরু করতে এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমিত করতে চীনের ওপর...
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর