নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করবে পাকিস্তান

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:২৫ পিএম

পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে। গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ইসলামাবাদ এই উদ্যোগের কথা জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার বলেছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংকটের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব আর সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপের স্বীকৃতিস্বরূপ ট্রাম্পের এই পুরস্কার প্রাপ্য।

গত মাসে উক্ত সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করেছিল। দেশটি স্পষ্ট জানিয়েছিল যে তারা কোনো তৃতীয় দেশের কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করে না।

ডোনাল্ড ট্রাম্প প্রায়ই দাবি করেন, তিনি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন। এ বছরের অক্টোবরে নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

এ অবস্থায় শনিবার (২১ জুন) পাকিস্তান সরকার তাদের বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে দৃঢ় কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে অসাধারণ কৌশলগত দূরদর্শিতা এবং নেতৃস্থানীয় রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন। এই প্রচেষ্টা একটি দ্রুত অবনতিশীল পরিস্থিতিতে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হস্তক্ষেপ একজন সত্যিকার শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তার ভূমিকার সাক্ষ্য হয়ে আছে।

তবে পাকিস্তান সরকারের এমন ঘোষণার বিষয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লি থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর