পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলা, ১৩ সেনা নিহত

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৪:২৭ পিএম

পাকিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বেসামরিক মানুষসহ আহত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে চার সৈন্যের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে পাকিস্তান তালেবানের একটি অংশ হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপির।

শনিবার (২৮ জুন) দুপুরে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে দুটি বাড়ির ছাদও ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সামরিক বহরে ঢুকিয়ে দেয়। এই বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত, ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক আহত হয়।

২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। 

ইসলামাবাদের অভিযোগ, তার পশ্চিমা প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে এই ইসলামাবাদের এই দাবি অস্বীকার করেছে তালেবান। 

এএফপির এক পরিসংখ্যান অনুসারে, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলির হামলায় বছরের শুরু থেকে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর