টেক্সাসে আকস্মিক ও বিধ্বংসী বন্যার কারণ কি?

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি হয়েছে। নিহতদের বেশিরভাগই মধ্য টেক্সাসের কের কাউন্টিতে। এখনো নিখোঁজ অনেকে। স্যান অ্যান্টনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়।

আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। এখন প্রশ্ন উঠছে, মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে হঠাৎ কেন এমন তীব্র বন্যা, কেন এতো প্রাণহানি?

দাবানল নয়, ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা নজিরবিহীন ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ৪ জুলাই ভোরে টেক্সাসের কেন্দ্রীয় অঞ্চলের পার্বত্য এলাকায় প্রচণ্ড শক্তিশালী ঝড়ের কারণে মাত্র কয়েক ঘণ্টায় প্রায় ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়। এই পরিমাণ বৃষ্টি কের কাউন্টির গড় বার্ষিক বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশের সমান।

কিন্তু কেন এই আকস্মিক বন্যা? পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলের মাটি শুষ্ক ও কঠিন হওয়ায় বৃষ্টির পানি সহজে মাটিতে শোষিত না হয়ে দ্রুত গড়িয়ে যায়, যা এলাকাটিকে প্রাকৃতিকভাবেই বন্যাপ্রবণ করে তুলেছে। ফলে পাহাড় থেকে নেমে আসা পানির বিশাল স্রোত গুয়াদালুপে নদীতে প্রবেশ করলে মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৯ ফুট বেড়ে যায়। যা ছাড়িয়ে গেছে ১৯৮৭ সালের বন্যার রেকর্ডকেও।

মারাত্মক এই বিপর্যয়ের পর প্রশ্ন উঠছে দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে। অভিযোগ উঠেছে, সময়মতো সঠিক পূর্বাভাস না দেয়ার কারণেই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি। সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটের কারণে দুর্যোগের পূর্বাভাস সময়মতো এবং সঠিকভাবে দিতে পারেনি আবহাওয়া অফিস।

পাশাপাশি এত বড় বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে, সরকারি ব্যয় কমাতে মার্কিন সরকারের কর্মী ছাঁটাইয়ের নীতিকেও। এতে বিপাকে যুক্তরাষ্ট্রের ওশেনিক এন্ড অ্যাটমোস্ফেয়ারিক এডমিনিস্ট্রেশনসহ অন্যান্য আবহাওয়া অফিসগুলো। শঙ্কা এর প্রভাবে সক্ষমতা কমবে। যা আগামী দিনগুলোতে হারিকেন, টর্নেডো, বন্যার মতো দুর্যোগের আগাম পূর্বাভাস দেয়া কঠিন হবে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর