টেক্সাসে বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা একশ’ পার

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০২:০২ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে ৮৪ জনই টেক্সাসের কের কাউন্টিতে। এখনো নিখোঁজ ১১ জন।

আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। নিহতদের জন্য শোক ও প্রার্থনায় তাই সান আন্তোনিওর বাসিন্দারা জড়ো হয়েছিলেন। টেক্সাসে বন্যায় প্রাণ হারানোদের অধিকাংশই শিশু হওয়ায় ক্ষতটা যেন আরও গভীর। এখনো আশায় বুক বাঁধছে নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো, যদি কোনোভাবে খোঁজ মেলে জীবনের।

এদিকে গুয়াদালুপ নদীর তীরে অবস্থিত মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক, নিশ্চিত করেছে, এখন পর্যন্ত বন্যায় ২৭ জন ক্যাম্পার এবং একজন কাউন্সিলর মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছেন দশ জন।

পাঁচ দিন পেরিয়ে যাওয়ার পর এখনো উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যদিও নতুন করে কারো জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

টেক্সাস জুড়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ২০টিরও বেশি রাজ্য সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। স্থানীয় পরিস্থিতিকে বিপর্যয়কর ঘোষণা করেছে হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই টেক্সাসে যাবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

এর মাঝেই বন্যা পূর্বাভাস কতটুকু দেওয়া হয়েছিল তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচকদের দাবি, আবহাওয়া বিভাগসহ সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোতে ট্রাম্প প্রশাসনের বাজেট কাটছাঁটের ফলে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। একারণে বন্যার আগে তেমন কোনও সতর্কতা ব্যবস্থা ছিল না।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর