টেক্সাসে বন্যায় নিখোঁজদের খোঁজে চলছে প্রাণান্ত অভিযান

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় নিহতের সংখ্যা ১১০ ছাড়িয়ে গেছে। নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে ১৬০ জনের বেশি। এছাড়া নিউ মেক্সিকো অঙ্গরাজ্যেও বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজও কঠিন হয়ে পড়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । 

আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ রাজ্য টেক্সাসে। সেখানে বাড়ছে মৃতের সংখ্যা। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং পাঁচ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশাও ফুরিয়ে আসছে। তবুও নিখোঁজদের খোঁজ করছেন স্বজনরা। 

তাদেরই একজন বলেন, গুয়াদালুপের পানি হঠাৎ করেই এমনভাবে বেড়ে গেলো আর সবকিছু ভেসে গেলো। আমার ভাতিজা, তার স্ত্রী এবং তাদের দুই ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখন আশায় আছি হয়তো তাদের খোঁজ মিলবে। 

তিনি আরও বলেন, পাঁচদিন হয়ে গেলো, আমার মা আর বাবাকে এখনো পাইনি। হুট করেই এতো পানি চলে এসেছে ঘরের ভিতর, তখন আর কিছুই করার ছিলো না। আমাদের আত্মীয়স্বজন, আমার বন্ধু বান্ধব সবাই বাবা মার সন্ধান করছি। জানিনা কী পরিস্থিতি সামনে অপেক্ষা করছে।

এদিন টেক্সাসের কের কাউন্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যটির গভর্নর। জানান টেক্সাস জুড়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে ২০টিরও বেশি রাজ্য সংস্থা। নিখোঁজ প্রত্যেক মানুষকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে বলেও জানান তিনি। 

ঝড়-বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। এর মধ্যেই ওই অঞ্চলে আরো বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাসও দেয়া হয়েছে। এছাড়া নিউ মেক্সিকোতেও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর, গাছপালা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রাণহানিতে তারা ‘মর্মাহত’। সংস্থাটি বৃহস্পতিবার একাধিক ব্রিফিং করেছে এবং ওইদিন বিকালে বন্যা সতর্কতা জারি করেছিল বলে জানিয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, সেসব সতর্কতা কতজন মানুষের কাছে পৌঁছেছিল? যদিও আবহাওয়াবিদরা দাবি করছেন, জটিল আবহাওয়া পরিস্থিতিতে কোন এলাকায় কী ঘটতে পারে তা নির্ভুলভাবে বলা কঠিন এবং লোকজনকে আগেভাগে সতর্ক করে প্রস্তুত করা আরও চ্যালেঞ্জিং ব্যাপার।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর