ট্রাম্প পুতিনকে সমালোচনার পর ইউক্রেনজুড়ে হামলার ঝড়

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম

আমেরিকার প্রেসিডেন্ট ক্রেমলিনের ওপর অসন্তোষ প্রকাশ করার পর, ইউক্রেনজুড়ে সাত শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ড্রোনের পাশাপাশি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আকাশপথে ইউক্রেনজুড়ে রাশিয়ার সবচেয়ে বিস্তৃত হামলা। 

ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই দাবি সম্পর্কে মস্কো কোন ধরনের প্রতিক্রিয়া জানায়নি। 

ইউক্রেনীয় বিমান বাহিনী আরো জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এর আগে গত জুন মাসের শেষের দিকে এক রাতে ৪৭৭ ড্রোন ও ৬০টি মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ রাশিয়ার এ যাবৎ কালের সবচেয়ে বড় বিমান হামলার শিকার হয়েছে। ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইউক্রেনের একাধিক শহরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন। 

তিনি বলেন, এটি ঠিক এমন এক সময়ে ঘটছে যখন শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধবিরতির চেষ্টা চলছে। তবে রাশিয়ার সব প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে চলেছে। মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট রুশ নেতা ভ্লাদিমির পুতিনের প্রতি ক্রমবর্ধমান হতাশা এবং ইউক্রেন আরও অস্ত্র দেয়ার ঘোষণার পরপরই মস্কো এই হামলা চালালো। 

মঙ্গলবার রাতের হামলায় পোলিশ সীমান্ত থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত লুটস্ক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ এবং রিভনেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, পূর্ব ইউক্রেনে গ্রীষ্মকালীন আক্রমণ অব্যাহত রয়েছে রাশিয়ার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিটি নতুন দিনে ইউক্রেনীয়দের নতুন বাস্তবতা মেনে নিতে হবে।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর