ডব্লিউএইচও থেকে অনির্দিষ্টকালের ছুটিতে পুতুল

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৩২ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে অর্নিদিষ্টকালের ছুটি পাঠানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় হেলথ পলিসি ওয়াচ।

প্রতিবেদনে বলা হয়, পুতুলকে ১১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্ত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ২০২৫ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে। 

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালে আঞ্চলিক পরিচালক পদে প্রচারণার সময় সায়মা ওয়াজেদ জালিয়াতি, নথিপত্রে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। এর মধ্যে রয়েছে মিথ্যা একাডেমিক তথ্য দেওয়ার অভিযোগ, যা বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারা লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত।

ডব্লিউএইচও-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসাস ঘোষণা করেছেন ড. ক্যাথারিনা বোহেমে অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে পৌঁছাবেন। 

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সায়মা ওয়াজেদ পুতলি দায়িত্বকালীন সময়ে বিতর্কের মুখে পড়েছিলেন। ডব্লিউএইচও-এর সততা রক্ষার জন্য তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের দাবি উঠেছিল।

একাত্তর/এসি
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পদত্যাগ করেছেন। 
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই ঘোষণা দেয়া হয়। এর মাধ্যমে ১৯৪৮ সালে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সাহায্য পাঠানোর পরিমাণ খুব একটা উন্নতি হয়নি। এমনকি ক্ষুধারও কোনো লক্ষণীয় হ্রাস পায়নি।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর