ট্রাম্পকে নিয়ে পুতিন মোটেও বিচলিত নন যে কারণে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:৩০ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই রেশ ধরে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করেছিলেন তার হুমকিতে নমনীয় হবেন পুতিন। কিন্তু এই হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। এছাড়া রুশ শেয়ার বাজারেও শেয়ারের দাম বরং ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি কার্যকর করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে হোয়াইট হাউস। তাদের সে প্রচেষ্টায় ক্রেমলিন দৃশ্যমান কোনও আপত্তি না জানালেও সময়ক্ষেপণের পথ ধরেছে। তবে ক্রেমলিন বলেছে, যুদ্ধ চালিয়ে যাবেন পুতিন এবং ইউক্রেনের আরও এলাকা দখলে নেবেন।

এতে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর হতাশ ও বিরক্ত ট্রাম্প। পুতিনের ওপর বিরক্তি চেপে রাখার কোনও চেষ্টাও করেননি তিনি। তারই রেশে মস্কোর বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি এবং কিয়েভের জন্য নতুন দফা অস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প আশা করেছিলেন এসব কারণে রাশিয়ার যুদ্ধ তহবিলের দৈন্য দশা সৃষ্টি হলে হয়তো বাগে আসবে মস্কো, নমনীয় হবেন পুতিন।

কিন্তু এ হুমকিতে উদ্বিগ্ন নন রুশ প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টও ট্রাম্পের প্রতি ইদানীং খুব একটা সৌহার্দ্যপূর্ণ মনোভাবও পোষণ করছেন না। তারা জানায়, যুদ্ধের অবসান চাইলেও তা হতে হবে নিজেদের শর্ত মোতাবেক। এছাড়া ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় রুশ শেয়ার বাজারেও দেখা গেল উল্টো চিত্র। সেখানে শেয়ারের দাম না কমে বরং ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

আসলে বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপ সামলানোর কারণে যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করেছে ক্রেমলিন। বাড়তি শুল্কের বোঝা এবং প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের কাছে নতুন অস্ত্রের সরবরাহ মস্কোর জন্য সুখকর কিছু না হলেও বিচলিত নন পুতিন। পুতিন বরং ইউক্রেইনে যুদ্ধ চালিয়েই যেতে চান, যতক্ষণ পর্যন্ত না পশ্চিমারা তার শান্তির শর্তগুলো নিয়ে তৎপর হয়।

লড়াই চলতে থাকার সঙ্গে সঙ্গে ইউক্রেইনে রুশ বাহিনীর অগ্রযাত্রার কারণে পুতিন দেশটির আরও অঞ্চল দখলে নেওয়ার দাবিও করতে পারেন। ক্রেমলিন ঘনিষ্ঠ তিন রুশ কর্মকর্তা একথা বলেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। সেই যুদ্ধ তিনবছরে গড়ানোর পর এখনও পুতিন মনে করেন, রাশিয়ার অর্থনীতি ও সামরিক বাহিনী পশ্চিমাদের যে কোনও পদক্ষেপ সহ্য করে টিকে থাকার মতো যথেষ্ট শক্তিশালী।

ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের চিন্তা-ভাবনার সঙ্গে সংশ্লিষ্ট তিন রুশ কর্মকর্তা বলেছেন, পশ্চিমাদের চাপে পুতিন যুদ্ধ বন্ধ করবেন না। কারণ, তিনি বিশ্বাস করেন যে, পশ্চিমাদের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সহ্য করে যে রাশিয়া টিকে আছে, তারা আরও কঠোর অর্থনৈতিক পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে। এমনকি ট্রাম্প রুশ তেলের ক্রেতাদের ওপর শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছেন, তাও রাশিয়া উৎরে যেতে পারবে।

এআরএস
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর