দিল্লিতে আবারও সক্রিয় কংগ্রেস, পশ্চিমবঙ্গ ঘিরে বড় পরিকল্পনা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:৪৩ এএম

দিল্লিতে ভারতের জাতীয় রাজনীতিতে কংগ্রেস সক্রিয় হতেই পশ্চিমবঙ্গে শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়ে উঠেছে ভারতের প্রাচীন এ দলটি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯৪ আসনে একা লড়ার ঘোষণা দিয়েছে রাজ্যটির সাবেক শাসক দল। 

স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে দিল্লির রাজপথে মিছিল করে বিজেপি বিরোধী জোটের দলগুলোর সংসদ সদস্যরা। রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীরা সেই মিছিলের নেতৃত্ব দেন। 

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর চক্রবর্তীর দাবি, নির্বাচন কমিশন ও ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে। রাহুল গান্ধী যেভাবে ভুয়ো ভোটারের বিষয়টি তুলে ধরেছেন তার সুফল পাবে কংগ্রেস। 

পশ্চিমবঙ্গ এমন জায়গা যেখানে ভোট এর নামে রিগিং, সন্ত্রাস, মৃতদের নামে জোর করে ভোট দেয়া হয় । ভোটারদের ভয় দেখিয়ে বুথ দখল করে গণতন্ত্রকে হত্যা করা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলেও স্বচ্ছ ভোট হচ্ছে না । ২০১৯ ও ২০২৪ এ কংগ্রেসের জেতার কথা কিন্তু ভোট চুরি করে কংগ্রেসকে হারানো হয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার সঙ্গে মিলে ভোট চুরি করছে । রাহুল গান্ধী ভোট চুরিকে এক্সপোজ করে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন চুপ করে রয়েছে।

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা মনে করে সিপিএমের সাথে জোট করে তাদের ক্ষতি হচ্ছে। সে কারণে কংগ্রেস একা লড়তে চাইছে। প্রদেশ কংগ্রেস 
সভাপতি শুভঙ্কর চক্রবর্তী বলেন, সময় বলবে কে আমাদের সাথে আসবে কে আবার চলে যাবে । আমার ২৯৪ সিট এ আমরা চাইবো কংগ্রেস লড়ুক।

শুভঙ্কর মনে করেন, ভোট চুরিতে ভারতের নির্বাচন পদ্ধতি ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্বাচন কমিশনের মদতে বাংলায় বিরোধীরা শূন্য । 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর