শান্তি নয়, নতুন হামলার ছক কষছেন পুতিন: জেলেনস্কি

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম

যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে প্রস্তুত করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি একথা জানান।

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করতে চান পুতিন। এরপর আগের মতোই তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প-পুতিন সঙ্গে শান্তি আলোচনায় বসার কথা রয়েছে।

তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে এখনো পর্যন্ত যুদ্ধপরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেয়ার সংকেত পাওয়া যায়নি। বরং তারা তাদের বাহিনীকে নতুনভাবে পুনর্বিন্যাস করছে, যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয়। পুতিন নিশ্চিতভাবেই কোনো যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না।

দক্ষিণ সীমান্তবর্তী রণাঙ্গনের ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন জানান, আরও হামলা চালাতে জাপোরিঝঝিয়ায় কিছু সামরিক ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে। তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

জেলেনস্কি বলেন, রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তিনি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে রেখেন, রাশিয়া হত্যাকাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে। তাই তাদের কোনো সুবিধা দেয়া উচিত নয়। রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না। তাই তাদের কোনো পুরস্কার দেয়া উচিত নয়।

এআরএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর