গাজার ফিলিস্তিনিদের জন্য ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছে।

মাইক্রো ব্লগিং সাইট এক্স বার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান করা স্থগিত থাকবে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যে পদ্ধতি ও প্রক্রিয়া অনুসরণ করে বর্তমানে চিকিৎসা ও মানবিক বিবেচনায় অল্পসংখ্যক অস্থায়ী মার্কিন ভিসা প্রদান করা হচ্ছে, তা আমরা পূর্ণ পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছি।

পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে গাজার বাসিন্দাদের জন্য অস্থায়ী চিকিৎসার জন্য ‘অল্পসংখ্যক’ মানবিক ভিসা দেয়া হয়েছে। তবে সংখ্যাটি জানানো হয়নি।

কয়েক দিন আগে মার্কিন অলাভজনক সংস্থা ‘হিল’-এর সহায়তায় চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে গুরুতর আহত ৩ ফিলিস্তিনি শিশু এবং তার পরিবারের সদস্যদের। 

১৬ আগস্ট সামাজিক মাধ্যমে এই তথ্য উল্লেখ করে তীব্র ক্ষোভ জানান মার্কিন কট্টর ডানপন্থি রাজনৈতিক কর্মী লরা লুমের। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান চিপ জানান, তিনি বিষয়টি নিয়ে অনুসন্ধান করবেন তারা।

পোস্টটি দেয়ার পর সেটির কমেন্ট সেকশনে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির অনেক নেতা-কর্মী-সমর্থক লরা লুমেরকে সমর্থন এবং ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে মন্তব্য করা শুরু করেন। 

এর কয়েক ঘণ্টার মধ্যেই গাজার ফিলিস্তিনিদের ভিসা প্রদান স্থগিতের বিষয়টি নিশ্চিত করে এক্সবার্তা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মে মাসে ফিলিস্তিনি অথরিটি ট্রাভেল ডকুমেন্টধারীদের ৬৪০টি মার্কিন ভিসা দেয়া হয়েছিলো। এরমধ্যে বি-১ ও বি-২ ক্যাটাগরির ভিসা থাকায় বহু ফিলিস্তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিতে পারতেন।

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
আবারও বড় ধরনের হোঁচট খেলো ট্রাম্পের অভিবাসন নীতি। ট্রাম্প প্রশাসনের ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসন ভিসা নিষেধাজ্ঞা এক ঐতিহাসিক রায়ে বাতিল করে দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ম্যানহাটনের...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর