সরকারবিরোধী বিক্ষোভ ও পুলিশ-জনতা সংঘর্ষে অগ্নিগর্ভ সার্বিয়া

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম

সার্বিয়ায় টানা কয়েকদিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র ও মারাত্মক রূপ নিয়েছে। স্থানীয় সময় শনিবারও দেশজুড়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। সার্বিয়ার বেশ কয়েকটি শহরে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

দেশটির উত্তরের শহর নোভি সাদে শাসক দলের কার্যালয়ে ভাঙচুর করেন তারা। এই শহরেই ৯ মাস আগে শুরু হয়েছিল সরকারবিরোধী আন্দোলন। বিক্ষোভে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের কাছে আগাম নির্বাচনের দাবি তোলেন আন্দোলনকারীরা।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং অন্যান্য শহরে শনিবার গভীর রাতে বিক্ষোভকারী এবং দাঙ্গা পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গেছে। পরে দাঙ্গা পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে হাত বোমা এবং পাথর নিক্ষেপ করে এবং পুলিশ অফিসাররা স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে জবাব দেয়।

নোভি সাদে শহরে বিক্ষোভকারীরা শাসকদল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি এসএনএস-এর কার্যালয়ে হামলা চালায়। তারা সেখানকার আসবাবপত্র ভাঙচুর করে এবং নথি নিয়ে যাবার সময় প্রবেশপথে রঙ ছিটিয়ে দেয়। এ ছাড়াও সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শত শত বিক্ষোভকারী এবং এসএনএস সমর্থক শহরের একটি প্রধান বুলেভার্ডে একে অপরের দিকে আগুন এবং আতশবাজি ছুঁড়ে মারে।

কেন্দ্রীয় শহর ভালজেভোতে হাজার হাজার মানুষ ডানপন্থী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকের দলের বিরুদ্ধে তাদের ক্রমবর্ধমান ক্ষোভ প্রকাশ করতে জড়ো হয়েছিল, সেখানে মুখোশধারী যুবকদের একটি ছোট দল ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির ফাঁকা কার্যালয়গুলোতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

গত নভেম্বরে নোভি সাদ শহরে একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। এতে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে জনরোষ ছড়িয়ে পড়ে। বলকান দেশটিতে এই দুর্ঘটনাটি গভীর দুর্নীতির প্রতীক হয়ে উঠেছে। স্বচ্ছ তদন্ত এবং আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে।

কিন্তু এই সপ্তাহের শুরুতে বেশিরভাগ শান্তিপূর্ণ বিক্ষোভের অবনতি ঘটে। কারণ, সরকার সমর্থকদের একটি বিশাল দল তাদের অনেকেই মুখোশধারী এবং কেউ কেউ লাঠি ও হাতবোমা নিয়ে সজ্জিত বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করে। এর ফলে বেশ কয়েক রাত ধরে সহিংস সংঘর্ষ শুরু হয়েছে, উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

এআরএস
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর