গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, প্রথমবারের মতো জাতিসংঘের স্বীকারোক্তি

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও এর আশপাশের এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি প্রথমবারের মতো দুর্ভিক্ষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। 

শুক্রবার (২২ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার বাসিন্দারা বর্তমানে চরম অনাহার ও দারিদ্র্যের মধ্যে রয়েছেন, এমনকি খাওয়ার মতো কিছুই পাচ্ছেন না। খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ‘পঞ্চম ধাপে’ গাজা সিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

খাদ্য সংকটের ফলে সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছেন গাজার শিশু ও বৃদ্ধরা। এরইমধ্যে শতাধিক শিশু ও বৃদ্ধ দুর্ভিক্ষের শিকার হয়েছেন, তাদের অধিকাংশই মারা গেছেন।

  
গাজার সিটির ছাড়াও দেইর আল-বালাহ এবং খান ইউনুস শহরের পরিস্থিতিও একই দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে এই দুই শহরেও দুর্ভিক্ষ শুরু হবে বলে সতর্ক করেছে সংস্থাটি। 

এছাড়া গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ আইপিসির ‘চতুর্থ ধাপ’ এ রয়েছেন। অপরদিকে ৩ লাখ ৯৬ হাজার ফিলিস্তিনি ‘তৃতীয় ধাপে’ এ আছেন। অর্থাৎ তারাও খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।

আইপিসি'র বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার ‘খাদ্য ব্যবস্থা ভেঙে পড়েছে’। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে উপত্যকার ৯৮ শতাংশেরও বেশি ফসলি জমি, মারা গেছে অসংখ্য গবাদি পশু। এমনকি সাগর থেকে মাছ ধরাও নিষিদ্ধ হয়েছে। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে স্থানীয় বাজার ব্যবস্থা।

এর আগে  ২০২৩ সালের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। 

গাজা গণহত্যা শুরুর পর থেকেই যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্র এ প্রচেষ্টা চালালেও এই গণহত্যার সাথে যুক্তরাষ্ট্র ও অধিকাংশ ইউরোপীয় দেশ সরাসরি জড়িত। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর