নেপালের শান্তি ফেরানোর দায়িত্ব নেয়া কে এই জেনারেল সিগডেল?

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

নেপালে জেন জি'র দেড় দিনের বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গদি ছেড়েছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল। এতেও থেমে থাকেনি বিক্ষোভকারীরা। সংসদ ভবন, ওলির ব্যক্তিগত বাড়ি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে মঙ্গলবার রাতেই নেপালের নিরাপত্তার দায়িত্ব তুলে নেওয়ার ঘোষণা দেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল।

সাবেক প্রধানমন্ত্রী ওলি দেশত্যাগের কিছুক্ষণ পরেই মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেনারেল সিগডেল বিক্ষোভকারীদের শান্ত হবার পাশাপাশি সংলাপের মাধ্যমে দেশে চলমান সংকট সমাধানের আহবান জানান। সেই সঙ্গে জানান, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেপালের নিরাপত্তা ও জানমালের দায়িত্বে থাকবেন তারা। এ লক্ষ্যে দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। সড়কে সড়কে নেমেছে সাঁজোয়া যান।

ওলি সরকারের পতনের পর কাঠমান্ডুর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দেশটির তরুণ প্রজন্ম রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি তুলেছেন। গত তিন দশক ধরে রাজনৈতিক নেতাদের করা লুটের তদন্তের দাবিও তোলা হয়েছে। একই সঙ্গে ঘুনে ধরা সংবিধানের সংস্কারও চেয়েছেন তারা। আন্দোলনকারীরা আরও দাবি করেছেন, বিক্ষোভ চলাকালে প্রাণ হারানোদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

তবে আপাতত নেপালে চলছে সেনাশাসন। মঙ্গলবার তীব্র সহিংস বিক্ষোভের পর বুধবার সকাল থেকেই সেনা সদস্যরা কাঠমান্ডু এবং অন্যান্য শহরে নেমে পড়ে। তারা কারফিউ নিষেধাজ্ঞা কার্যকর করেছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করে। রাত থেকেই সেনাবাহিনী সারাদেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে এবং রাজধানী কাঠমান্ডু ছাড়াও ললিতপুর ও ভক্তপুরে কঠোর বিধিনিষেধ জারি করে।

দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করার বার্তাও দিয়েছে সে নেপালের সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, কিছু অসাধু গোষ্ঠী এই আন্দোলনের সুযোগ নিচ্ছে এবং সাধারণ নাগরিক ও সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করছে, যা গভীর উদ্বেগের বিষয়। বিক্ষোভকারীদের শান্ত থাকার, শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে সেনা। ব্যক্তিগত ও সরকারি সম্পত্তি নষ্ট না করারও আবেদন হয়েছে।

নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগডেলও বিক্ষোভকারীদের আলাপ-আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশবাসীর উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সিগদেল বলেন, আমরা প্রতিবাদীদের বিক্ষোভ, কর্মসূচি বন্ধ করে শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে আলাপ-আলোচনার জন্য এগিয়ে আসার আবেদন করছি। বর্তমানে তৈরি হওয়া কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে আমাদের।

সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান সিগডেলই মঙ্গলবার নেপালের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দেখা করে তাকে ইস্তফা দেয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু কে এই সিগদেল? তাকে নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে জনমানসে। বলাবলি হচ্ছে, যদি নতুন ও নিরপেক্ষ রাজনীতিকরা নেপালের দায়িত্ব নিতে ব্যর্থ হন, তাহলে আপাতত নেপালকে জেনারেল সিগডালের অধীনেই থাকতে হবে।

নেপালের রূপানদেহিতে ১৯৬৭ সালের ১ ফেব্রুয়ারি সিগডেলের জন্ম। পড়াশোনা শেষ করে ১৯৮৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৮৭ সালে কমিশন লাভ করেন। চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে কৌশলগত গবেষণায় স্নাতকোত্তর ডিগ্রি নেন সিগডেল। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এমএ-ও করেন।

নেপাল, চীন এবং ভারত- তিন দেশেই প্রশিক্ষণ নিয়েছেন নেপালের সেনাপ্রধান। ভারত থেকে প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়েও পড়াশোনা করেছেন তিনি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসাবে যুগোস্লাভিয়া, তাজিকিস্তান এবং লাইবেরিয়ায় দায়িত্বপালন করেছেন সিগডেল।

নেপালের ইনস্পেক্টর জেনারেল, সেনার সামরিক অভিযান প্রধান এবং ব্যাটলিয়ন, ব্রিগেড এবং ডিভিশনের কমান্ডার হিসাবেও দায়িত্বপালন করেছেন সিগডেল। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিগদেলকে নেপালের ৪৫তম সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। অর্থাৎ, সিগডেল নেপালের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের ঠিক এক বছরের মাথায় অশান্ত হল সে দেশ।

২০২৪ সালের ডিসেম্বরে ভারত সফরে গিয়েছিলেন জেনারেল সিগদেল। সে সময় তাকে ভারতীয় সেনার সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সিগডেলই এখন নেপালে শান্তি ফেরানোর দায়িত্ব নিয়েছেন। তবে এইন সফরের আগে চীনেও গিয়েছিলেন সিগডেল।

উল্লেখ্য, ছাত্র-যুব গণবিক্ষোভের রোষে পুড়ছে নেপাল। সামাজিক মাধ্যমের উপর সরকারের নিষেধাজ্ঞার পরই অশান্তির আগুন ছড়াতে শুরু করে নেপালে। সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ অন্য চেহারা নেয় মঙ্গলবার। নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও কোনও লাভ হয়নি। অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল। দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক বৈষম্যের মতো বিষয়গুলো সামনে চলে আসে। জনরোষের মুখে পড়ে নেপাল সরকার।

মঙ্গলবার রোষের আগুন দাবানলের মতো সারাদেশে ছড়িয়ে পড়ে। বহু সরকারি ভবন, নেতা-মন্ত্রীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মারধরও করা হয় নেতা-মন্ত্রীদের। ভাঙচুর করা হয় সে দেশের সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট ভবন। পরে পার্লামেন্ট ভবনেও আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অশান্ত পরিস্থিতিতে মঙ্গলবারই নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি।

এআরএস
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর