সহিংসতার ঘটনা অপরাধমূলক, জড়িতদের বিচার হবে: কার্কি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম

গত সপ্তাহে জেন-জি বিক্ষোভকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও আগুনের ঘটনাকে অপরাধমূলক কাজ হিসাব উল্লেখ করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। একই সঙ্গে কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন জেলায় সংঘটিত সহিংস ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন তিনি।

রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সিংহ দরবারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বক্তব্য রাখতে গিয়ে সুশীলা কার্কি এসব কথা বলেন। তিনি আরও বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত করতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

এ সময় নেপালের নতুন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য সম্মিলিত অঙ্গীকারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

কার্কি বলেন, মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে আমি কখনও এমন অভূতপূর্ব পরিবর্তন দেখিনি। এই প্রজন্মের দাবি পূরণের জন্য আমাদের সবাইকে দৃঢ়তার সাথে কাজ করতে হবে। আমি এখানে নিজ ইচ্ছা থেকে আসিনি; আপনারা সবাই আমাকে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করার পরে আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। 

তিনি আরও বলেন, প্রতিবাদের নামে যা ঘটেছে তা দেখে মনে হচ্ছে, এটি একটি পরিকল্পিতভাবে কার্যকর করা হয়েছে, যা ষড়যন্ত্রের প্রশ্ন উত্থাপন করেছে। সরকার সিংহ দরবার, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, ব্যবসায়িক কমপ্লেক্স এবং ব্যক্তিগত সম্পত্তি লক্ষ্য করে ভাঙচুরের তদন্ত করবে।

কার্কি বলেন, অন্তর্বর্তী সরকার যে পরিস্থিতিতে গঠিত হয়েছে, সে বিষয়ে আমরা সবাই অবগত আছি। গত কয়েকদিনে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনেক তথ্য-আলামত ধ্বংস করা হয়েছে। সরকারি বাহন পুড়িয়ে দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চিহ্নিত করে হামলা চালানো হয়েছে। এসব ঘটনার অবশ্যই বিচার করা হবে এবং দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী সুশীলা নেপালের অর্থনীতিকে উন্নত করার জন্য সকলকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন। 

পুনর্গঠন কার্যক্রমে স্বনির্ভরতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী কার্কি বলেন, ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ দেশের নিজস্ব সম্পদ দিয়েই করতে হবে। গতকাল মহারাজগঞ্জে গিয়ে শুনলাম স্থানীয় ব্যবসায়ীরা থানা পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। আমি তাদের ধন্যবাদ জানিয়েছি। সমালোচনার বদলে সহযোগিতার মনোভাব নিয়ে চলুন আমরা সামনে এগোই। আমাকে এ কাজে সহায়তা করুন।

শুক্রবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিযুক্ত হবার পর প্রথম কার্যদিবসের শুরুতেই কার্কি বিক্ষোভের শিকারদের জন্য ত্রাণ ঘোষণা করেছেন এবং তার সরকারের রোডম্যাপের অংশ হিসেবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিও দেন। 

সকালে সিংহ দরবারে দায়িত্ব নেয়ার আগে তিনি লাইনচৌড়ের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্কি জেন-জি আন্দোলনে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেওয়ার নথিতে সই করেন। একই সঙ্গে নিহতদের ‘শহীদ’ ঘোষণা করেছে সরকার।

এ ছাড়া আন্দোলনে আহত ১৩৪ জন বিক্ষোভকারী এবং ৫৭ জন আহত পুলিশ সদস্যের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনের সময় সংঘটিত ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির গণমাধ্যমের খবর অনুসারে, আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দি এবং ৩ জন পুলিশ সদস্য রয়েছেন।

এআরএস
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর