ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন রাগাসা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রাগাসা ফিলিপিন্সের উপকূলে আছড়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলে সুপার টাইফুন রাগাসা আঘাত হানার পর ওই অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিকে সম্ভাব্য ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছে দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সাগর থেকে ফিলিপিন্সের উত্তরাঞ্চরীয় প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে উঠে আসে রাগাসা। ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বা ১৪৩ মাইল বেগে টাইফুনটি দক্ষিণ চীনের পশ্চিম দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বাতানিজ দ্বীপটি ফিলিপিইনের পানুতিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত। স্থানীয়ভাবে বাবুইয়ান দ্বীপ নামেও পরিচিত। দ্বীপটি ফিলিপিইনের প্রত্যন্ত একটি ভূখন্ড এবং তাইওয়ানের কাছাকাছি। বাতানিজে বসবাসকারী ২০ হাজার বাসিন্দার অধিকাংশই মৎস্যজীবী ও দরিদ্র। ঝড়ের কারণে তাইওয়ানের হুয়ালিয়েন উপকূলীয় এলাকা থেকেও ৩০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া ব্যুরোন বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, সুপার টাইফুন রাগাসা জীবন-হুমকিপূর্ণ ঝড়ো হাওয়ার ঝুঁকি" নিয়ে আসছে, যার উচ্চতা ৩ মিটার বা ১০ ফুট পর্যন্ত ছাড়িয়ে যাবে। ব্যাপক বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতির বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এদিকে সুপার টাইফুন আঘাত হানার খবরে রাজধানী ম্যানিলা সহ দেশটির বিস্তীর্ণ অংশে স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। দেশটির দুর্গম উপকূলীয় এলাকা বাতানেস বা বাবুইয়ান দ্বীপপুঞ্জ এবং পূর্বাঞ্চলের কাউন্টি হুয়ালিয়েন থেকে প্রায় ৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সতর্কতা জারি করা হয়েছে চীনের দক্ষিণ চীন সাগর উপকূলবর্তী প্রদেশ গুয়াংডংয়েও। প্রদেশটির উপকূলীয় শহর শেনজেনে প্রায় চার লাখ মানুষকে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এক বিবৃতিতে চীনের আবহাওয়া দপ্তর রাগাসাকে ক্যাটাগরি ৫ হারিকেনের সঙ্গে তুলনা করে জনগণকে প্রস্তুত থাকতে বলছে। 

একাত্তর/এসি
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।
ফিলিপাইনসের আবহাওয়া বিভাগ একটি জরুরি সতর্কতা জারি করেছে। শনিবারের ওই সতর্ক বার্তায় প্রাণঘাতী ঝড়ো হাওয়া সম্ভাবনার কথা উল্লেখ করে বলা হয়, বিশাল টাইফুন ফাং-ওয়াং (স্থানীয় নাম উওয়ান) দেশের পূর্ব...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর