ইসরাইল-হামাস যুদ্ধবিরতি যে কোনো সময়: ট্রাম্প

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে শুক্রবার জাতিসংঘের অধিবেশনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধ অব্যাহত রাখার কথা বলেন। 

তার বক্তব্যের কিছু সময় পরই ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে আছেন তারা। আগামী সোমবার নেতানিয়াহু-ট্রাম্পের বৈঠকের পরই চূড়ান্তভাবে গাজার যুদ্ধবিরতি সম্পর্কে জানা যাবে।

ট্রাম্প বলেন, সম্ভবত গাজা নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। এটি এমন চুক্তি হবে যা জিম্মিদের ফিরিয়ে আনবে। এটি এমন চুক্তি হবে যা যুদ্ধ থামাবে। শান্তি আসতে যাচ্ছে। আমরা আপনাদের জানাব।

ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান, তার সঙ্গে নেতানিয়াহু ও মধ্যপ্রাচ্যের নেতাদের কথা হয়েছে। তিনি বলেন, গাজা নিয়ে একটি চুক্তির অতি সন্নিকটে আমরা, হয়ত শান্তিও প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে।

তিনি বলেন, টানা চার দিন ধরে তীব্র আলোচনা চলছে এবং সফল চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ অঞ্চলের সব দেশ এতে জড়িত, হামাস আলোচনার বিষয়ে অবগত এবং ইসরাইলকে ও প্রধানমন্ত্রী ‘বিবি’ (নেতানিয়াহুর ডাক নাম)-কেও অবহিত করা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, দশকের পর দশক পর এবার একটি চুক্তি সম্পাদনের জন্য যে পরিমাণ সদিচ্ছা ও আগ্রহ দেখা যাচ্ছে, তা আমি আগে কখনও দেখিনি। সবাই এই মৃত্যু ও অন্ধকারের সময়কে পেছনে ফেলে আসতে চায়। আমাদের অবশ্যই বন্দিদের ফিরিয়ে আনতে হবে এবং স্থায়ী ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

আলাদাভাবে শুক্রবার নিউইয়র্কে রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করা ও বন্দিদের মুক্ত করার জন্য একটি চুক্তি খুব কাছাকাছি। 

যদিও চলতি বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে একাধিকবার এমন পূর্বাভাস দিয়েছেন তিনি।

আরবিএস
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর