অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান-পাকিস্তান

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:১১ পিএম

কাতারের দোহায় অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকর করতে সম্মত হয়েছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে একথা জানিয়েছে। পূর্ববর্তী যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন আফগান নিহত হওয়ার পর, কাতারের রাজধানীতে পুনরায় অনুষ্ঠিত বৈঠক শেষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্মতির কথা জানায়।

ইসলামাবাদের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ওপর হামলার প্রতিশোধ হিসেবে আফগান সীমান্ত এলাকায় পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

উত্তেজনা কমাতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শনিবার দোহায় আলোচনার পর, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং এর বাস্তবায়ন যাচাই করার জন্য, আগামী দিনগুলোতে তারা পরবর্তী বৈঠক করতেও সম্মত হয়েছে।

দোহায় আলোচনায় অংশ নেওয়ার পর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিশ্চিত করেছেন যে উভয়পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে।

তিনি বলেন, উভয় পক্ষ ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আবার বৈঠক করবে।

আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আফগানিস্তান থেকে পরিচালিত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদ অবিলম্বে বন্ধ হবে এবং উভয় প্রতিবেশী দেশ একে অপরের সার্বভৌমত্বকে সম্মান করবে। 

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসলামাবাদের প্রতিনিধিদলের মধ্যে গোয়েন্দা প্রধান জেনারেল আসিম মালিকও ছিলেন।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আফগান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষা প্রধান মোহাম্মদ ইয়াকুব।

আরবিএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর