ল্যুভরের আগে বিশ্বের বিভিন্ন জাদুঘরে যতসব বড় চুরি!

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ল্যুভর জাদুঘরে চুরির ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। মাত্র ৯ মিনিটে মহামূল্য জিনিস চুরি করে তাক লাগিয়ে দিয়েছে চোরেরা। তবে জাদুঘরে চুরির ঘটনা এটিই প্রথম নয়। ইউরোপের বেশ কয়েকটি দেশে অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে।

ল্যুভরের মত ইউরোপের অনেক দেশে এরকম চুরির ঘটনার নজির আছে অতীতেও। ২০০৪ সালে সাও পাওলো শীর্ষস্থানীয় শিল্প জাদুঘর থেকে পিকাসোর ১৯০৪ সালের ‘সুজান ব্লোচের প্রতিকৃতি’ এবং ক্যান্ডিডো পোর্টিনারির ১৯৩৯ সালের ‘দ্য কফি ওয়ার্কার’ চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় সাড়ে ৫৫ লাখ ডলার। এক মাস পরই সেগুলো উদ্ধার করা হয়।

২০০৮ সালে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত বিখ্যাত জাদুঘর বুয়েরলের সংগ্রহ থেকে পল সেজান, এডগার দেগাস, ভ্যান গগ ও ক্লদ মনেটের প্রায় সাড়ে ১৬ কোটি ডলার মূল্যের চারটি তৈলচিত্র চুরি হয়। যদিও কিছু সুময় পরই মনেট ও ভ্যান গগের ছবি উদ্ধার করা হয়। তবে ২০১২ সালে সেজানের ছবিটি পাওয়া যায় সার্বিয়ায়।

২০১০ সালে প্যারিসের মিউজিয়াম ডি'আর্ট মডার্ন দে লা ভিলে থেকে ১১ কোটি ৭০ লাখ ডলার মূল্যের পাঁচটি চিত্রকর্ম চুরি হয়। এসব শিল্পকর্মের মধ্যে পিকাসোর ‘ডাভ উইথ গ্রিন পিস’ এবং হেনরি ম্যাটিসের পাস্টোরেলও ছিল।

২০১২ সালে নেদারল্যান্ডসের রটারড্যাম কুনস্টাল জাদুঘর থেকে চুরি হয় পিকাসো, ম্যাটিস, মনেট এবং অন্যান্য শিল্পিদের আঁকা সাতটি চিত্রকর্ম। পিকাসোর চিত্রকর্ম উদ্ধারের পর দেখা যায় সেটি মূলত নকল ছবি ছিল। এই চুরির ঘটনায় ২০১৩ সালে রোমানিয়ান এক ব্যক্তি ও তার বেশ কয়েকজন সহযোগীকে দোষী সাব্যস্ত করা হয়।

পূর্ব জার্মানির স্যাক্সনি শহরের গ্রিন ভল্ট জাদুঘরের গ্রিল কেটে ২০১৯ সালে ৪,৩০০ টিরও বেশি হীরা চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় সাড়ে ১২ কোটি ডলার। বেশিরভাগ রত্নই পরে উদ্ধার করা হয়েছে।

এছাড়া, ২০২৩ সালে ব্রিটিশ জাদুঘর থেকে চুরি হয় সোনার গয়না ও রত্নসহ প্রায় ২০০০ নিদর্শন। করোনা মহামারীর সময় নেদারল্যান্ডসের বেশ কয়েকটি জাদুঘর থেকে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন চুরি হয়।

এআরএস
ভিয়েতনামের আবাসিক এলাকায় রাতের আঁধারে হানা দিয়ে প্রায় ২,৭০০ বিড়াল চুরি এবং জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে এক অপরাধী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর