হেভিমেটাল ড্রামার থেকে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:০১ পিএম

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ জাপানের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন সানায়ে তাকাইচি। মঙ্গলবার জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচিকে বেছে নিয়েছে পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষ। এরপর সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তাকে। যেটিকে জাপানের রাজনীতিতে মাইলফলক হিসেবে বর্ণনা করা হচ্ছে।

জাপানের আয়রন লেডি হিসেবে খ্যাত কে এই সানায়ে তাকাইচি?

জাপানের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষার পর দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান সানায়ে তাকাইচি।

যুক্তরাজ্যের 'আয়রন লেডি' খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ। তিনিও 'আয়রন লেডি' হওয়ার লক্ষ্য নিয়েই রাজনীতিতে প্রবেশ করেছিলেন। দীর্ঘ লড়াই শেষে এবার তার সেই স্বপ্ন পূরণ হলো।

১৯৬১ সালে নারা প্রিফেকচারে জন্ম নেয়া সানায়ের পরিবারের কেউ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি কোবে বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন পড়ার পর যুক্তরাষ্ট্র কংগ্রেসে ফেলোশিপ করেন।

তার রাজনৈতিক আগ্রহ জন্ম নেয় মার্কিন-জাপান বাণিজ্য সংঘাতের সময়। তখন তিনি মার্কিন কংগ্রেসওম্যান প্যাট্রিসিয়া স্ক্রোডারের অফিসে কাজ করতেন। সে সময় জাপানের প্রতি পশ্চিমাদের ভুল ধারণা এবং দেশটির স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করেন তিনি।

১৯৯২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান সানায়ে। কিন্তু পরের বছর ভোটে জিতে ১৯৯৬ সালে এলডিপিতে যোগ দেন।

২০২১ ও ২০২৪ সালে এলডিপির নেতৃত্ব বাছাইয়ের নির্বাচনে দুইবার প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও এবার তার তৃতীয় প্রচেষ্টা সফল হয়েছে। এলডিপির ৭০তম বার্ষিকীতে নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

তাকাইচি একসময় একটি হেভিমেটাল ব্যান্ডের ড্রামার ছিলেন এবং টিভি হোস্ট হিসেবেও কাজ করেছেন। তবে তিনি রক্ষণশীল মতাদর্শের অধিকারী।

সময়টা সত্তরের দশকের শেষ দিকে। তখন হেভি মেটাল সংগীত ও কাওয়াসাকি মোটরসাইকেলের ভক্ত ছিলেন তাকাইচি। পশ্চিম জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য প্রতিদিন ৬ ঘণ্টা ট্রেন ও বাসে ভ্রমণ করতেন। কারণ, বিয়ের আগে মেয়ে বোর্ডিং হাউসে থেকে পড়াশোনা করবে- সেটি পছন্দ ছিল না পরিবারের।

তিনি বিবাহিত নারীদের পূর্বনাম রাখার বিরোধী এবং সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নারীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, শিশুসংক্রান্ত খরচে করছাড় এবং কর্মক্ষেত্রে বাচ্চাদের যত্ন সহায়তা প্রদানের জন্য কর সুবিধার মতো প্রস্তাব এনেছেন।

এআরএস
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর