নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের যাওয়ার সময় গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের চতুর্থ দিন শুক্রবার সকালে নেতানিয়াহু বক্তব্য দেন। তার প্রতিবাদেই ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন শহরটির হাজার হাজার শান্তিকামী মানুষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত নানা দেশ ও জাতি গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশিরাও অংশ নেন এ বিক্ষোভ সমাবেশে। 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে নামে কমপক্ষে পাঁচ হাজার মানুষ। এতে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও।

এবারের জাতিসংঘের অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৫৭টিই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনের প্রতি যুক্তরাষ্ট্রের তরুণদের সমর্থন। তারপরও ভাষণে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতানিয়াহু। 

বিক্ষোভ সমাবেশের আগে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে জাতিসংঘ ভবনের সামনের দিকে টাইমস স্কোয়ারে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা। সেখান থেকে তারা জাতিসংঘের দিকে মিছিল করে। এ সময় ‘নেতানিয়াহু, তুমি লুকাতে পারবে না, আমরা তোমাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করছি’ স্লোগান দেন তারা। 

বিক্ষোভে নেয়া নিউইয়র্কবাসী ম্যাক্সওয়েল বলেন, আমি একজন স্বতন্ত্র মানুষ হিসেবে এখানে এসেছি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে। একজন আইরিশ হিসেবে এখানে এসেছি গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলতে। শুধু ফিলিস্তিনে গণহত্যা নয় আমেরিকায় যাদের উপর নির্যাতন করা হয়েছে তাদের পক্ষেও কথা বলতে এসেছি।

ইসরাইলি বাহিনী সাড়ে ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই বিক্ষোভে অনেক ইহুদি ধর্মাবলম্বী মানুষও ফিলিস্তিনকে সমর্থন করতে এসেছিলেন। আবার হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে একই জায়গায় বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরাইলিরাও।  

তাদেরই একজন বলেন, আমরা এই দেশে জিহাদ চাই না। শরিয়া আইন চাই না। আমরা শান্তি চাই। আমরা এই যুদ্ধ বন্ধের পক্ষে নই আমরা এর স্থায়ী সমাধান চাই। আমরা চাই হামাস আত্মসমর্পণ করুক। আমরা স্থায়ী শান্তির জন্য লড়াই করে যাব।

ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারি হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। এবার আন্তর্জাতিক চাপের মুখে শিগগিরই এই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি নেমে আসবে বলে প্রত্যাশা এখানে জড়ো হওয়া সবার। 

এআরএস
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
মাসজুড়ে অব্যাহত সামরিক সংঘাত ও একে অপরকে ধূলিসাৎ করে দেয়ার হুমকির পর অবশেষে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয়েছে পরোক্ষ 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতানির্ভর আলোচনা। গত জুলাইয়ে...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নগরীর মেয়র জোহরান মামদানির সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। মেয়রের সরকারি বাসভবন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর