ডেট্রয়েটের প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন ডেমোক্র্যাট মেরি শেফিল্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

সিটি কাউন্সিলের সভাপতি ম্যারি শেফিল্ড হতে যাচ্ছেন ডেট্রয়েটের নতুন মেয়র এবং শহরটির দায়িত্ব নেয়া প্রথম নারী। মঙ্গলবারের সাধারণ নির্বাচনে তিনি জনপ্রিয় মেগাচার্চ পাদ্রী রেভারেন্ড সলোমন কিনলোককে পরাজিত করেন। তিনি জানুয়ারিতে দায়িত্ব নেবেন এবং তিন মেয়াদের মেয়র ডুগানের স্থলাভিষিক্ত হবেন। 

শেফিল্ড এমন এক শহর উত্তরাধিকারসূত্রে পাবেন যা ২০১৪ সালে মার্কিন ইতিহাসের বৃহত্তম দেউলিয়া শহরের পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পর উন্নতি অব্যাহত রেখেছে। ডুগান ২০১৪ সালে দায়িত্ব নেয়ার পর তার তত্ত্বাবধানে ডেট্রয়েট নগর পরিষেবার নাটকীয় উন্নতি হয়। পুলিশিং, জ্বালানি ও পরিবেশের উন্নতি ঘটান। 

ডেট্রয়েট টানা ১২ বছর ধরে ভারসাম্যপূর্ণ বাজেট পেয়েছে এবং শহরটি ঐতিহাসিকভাবে কম সহিংস অপরাধ সবচেয়ে কম সংখ্যায় দেখিয়ে আসছে। কয়েক দশক ধরে লোকসানের পর এর জনসংখ্যাও বেড়েছে। এই বছরের শুরুতে, মার্কিন আদমশুমারি অনুসারে, ডেট্রয়েটের জনসংখ্যা সাড়ে ছয় লাখ।

শেফিল্ড এবং কিনলোচ, উভয়ই ডেমোক্র্যাট, মঙ্গলবারের নির্বাচনে এগিয়ে গেছেন শহরের নির্দলীয় আগস্ট প্রাইমারিতে সর্বাধিক ভোট পেয়ে। তিনি প্রাইমারিতে প্রায় ৫১% ভোট পেয়েছিলেন, যেখানে কিনলোচ ১৭% এর কিছু বেশি ভোট পেয়েছিলেন।

শেফিল্ড প্রথমবারের মতো ২০১৩ সালে ২৬ বছর বয়সে সিটি কাউন্সিলে নির্বাচিত হন এবং ২০২২ সাল থেকে কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা, হোরেস শেফিল্ড তৃতীয়, নিউ ডেসটিনি ক্রিশ্চিয়ান ফেলোশিপ গির্জার একজন কর্মী এবং যাজক।

শেফিল্ডকে সবচেয়ে যোগ্য ব্যক্তি, পরবর্তী মেয়র হওয়ার জন্য সবচেয়ে প্রস্তুত বলে অভিহিত করেছেন বিদায়ী মেয়র ডুগান। শেফিল্ড বলেন, মেয়র নির্বাচিত হলে ডেট্রয়েটের শিশুদের শিক্ষার উপর মনোযোগ দেয়া এবং জননিরাপত্তা ও জীবনযাত্রার উন্নতি অব্যাহত রাখা তার অগ্রাধিকারের মধ্যে থাকবে।

তিনি বরেন, ডেট্রয়েটকে মেয়র ডুগান এবং কাউন্সিলের সাথে কাজ করে যে ভিত্তি স্থাপন করা হয়েছে তার উপর ভিত্তি করে গড়ে তোলা; সুযোগ সম্প্রসারণ করে, আমাদের আশেপাশের এলাকাগুলোকে শক্তিশালী করে এবং নিশ্চিত করে যে ডেট্রয়েটের অগ্রগতি এই শহরের প্রতিটি ব্লক এবং প্রতিটি পরিবারে পৌঁছায়। 

কিনলচ মঙ্গলবার রাতে তার সমর্থকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তৃতায় নির্বাচনে হার স্বীকার করেছেন। তিনি প্রচারণা জুড়ে যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করে বলেছেন, ডেট্রয়েটের সব নাগরিককে শহরের পুনরুজ্জীবনে অংশ নিতে হবে। উন্নয়ন পুরো শহরে পৌঁছে দিতে হবে। 

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর