রেকর্ড ৩৬তম দিনে পা রাখলো যুক্তরাষ্ট্রের শাটডাউন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক ৩৫ দিন পর্যন্ত অচল ছিল সরকার। প্রতিদিনই বাড়ছে শাটডাউনের প্রভাব।

বন্ধ হয়ে গেছে খাদ্য সহায়তা। বিমানবন্দর থেকে সামরিক বাহিনী পর্যন্ত, ফেডারেল কর্মচারীরা বেতন পাচ্ছেন না। পরিস্থিতি দিনকে দিন আরও খারাপ হচ্ছে। সরকারি অফিসগুলোতে স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক অনেক কর্মী বেতন না পেয়ে ইতোমধ্যে বিকল্প কাজে সন্ধানে নেমেছেন।

অর্থের অভাবে কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক সিনেটের কয়েকজন জানিয়েছেন, দুই দলের মধ্যে গোপন আলোচনায় সামান্য অগ্রগতি হতে পারে।

এই অচলাবস্থা ১ অক্টোবর থেকে শুরু হয়েছে। কারণ হলো কংগ্রেস নতুন তহবিল চুক্তিতে একমত হতে পারেনি। ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা কয়েক সপ্তাহ ধরে কোনো সমাধানে পৌঁছাতে পারেননি। ফলে ফেডারেল কর্মীদের বেতন বন্ধ এবং সরকারি পরিষেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে।

সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা জন থুন আশার আভাস দিয়েছেন যে সম্ভবত কিছু অগ্রগতি দেখা দিতে পারে। তিনি বলেছেন, এই বিষয়গুলো কীভাবে পরিচালিত হয় তা দেখেই মনে হচ্ছে, আমরা একটি অপ্রত্যাশিত পরিস্থিতির কাছাকাছি চলে এসেছি।

এবারের শাটডাউন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ের শাটডাউনের রেকর্ডকেও ছাড়িয়েছে। ২০১৯ সালে শাটডাউন প্রায় ৩৫ দিন স্থায়ী হয়েছিল। এবার প্রায় ৩৬ দিন ধরে সরকারি কার্যক্রম স্থগিত রয়েছে।

এর ফলে বিমান পরিবহন নিয়ন্ত্রক, বিমানবন্দর কর্মী এবং অন্যান্য সরকারি পরিষেবায় নিয়োজিত মানুষ বেতন ছাড়াই কাজ করছেন। পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, যদি এই শাটডাউন চলতে থাকে, তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমার কিছু অংশও বন্ধ করতে হতে পারে।

সরকারি তহবিলে নির্ভরশীল নিম্ন আয়ের মানুষও সমস্যায় পড়েছেন। যুক্তরাষ্ট্রে প্রতি আটজনের মধ্যে একজন সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের মাধ্যমে খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল। তবে তহবিল বন্ধ থাকায় চলতি মাসে তারা শুধুমাত্র আংশিক সহায়তা পাচ্ছেন।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর