ভার্জিনিয়া প্রথম নারী গভর্নর হয়ে নতুন ইতিহাস গড়লেন অ্যাবিগেল

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।

এই জয়ের ফলে গভর্নরের কার্যালয়টি রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রণে চলে গেলো, কারণ স্প্যানবার্গার বিদায়ী গভর্নর গ্লেন ইয়ংকিনের স্থলাভিষিক্ত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সময় এই জয় ডেমোক্র্যাটদের জন্য একটি উল্লেখযোগ্য অনুপ্রেরণা হতে পারে।

প্রাক্তন কংগ্রেসওম্যান এবং সিআইএ কর্মকর্তা স্প্যানবার্গার অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা এবং জননিরাপত্তার একটি প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে সুইং স্টেটটির বিস্তৃত ভোটারদের কাছে আবেদন করেছিলেন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানবার্গার মোট ৫৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আর্ল-সিয়ার্স পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

রিচমন্ডে বিজয় ভাষণে স্প্যানবার্গার বলেন, আজ ভার্জিনিয়া বাস্তবতাকে পক্ষপাতের ওপর বেছে নিয়েছে, বিশৃঙ্খলার পরিবর্তে ঐক্যকে বেছে নিয়েছে।

সাবেক সিআইএ কর্মকর্তা স্প্যানবার্গার ২০১৮ সালে রিপাবলিকান অধ্যুষিত আসন থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। এবারও তিনি মধ্যপন্থী ভাবমূর্তি ধরে রাখেন এবং ডেমোক্র্যাট নেতাদের সমর্থন পান।

নির্বাচনের আগে ফেডারেল সরকারের অচলাবস্থা এবং দলের অভ্যন্তরীণ বিতর্ক তার প্রচারণাকে চ্যালেঞ্জে ফেললেও শেষ পর্যন্ত তা তার জয় ঠেকাতে পারেনি।

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর