হংকংয়ের বহুতল ভবনে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও নিখোঁজ রয়েছেন ২৭৯ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ। এদিকে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

১৮ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলেছে ওয়াং ফুক কোর্টের আবাসিক কমপ্লেক্সের আগুন। অন্তত সাতটি বহুতলে ভবনে ছড়িয়ে পরে আগুন। ৮০০ জনেরও বেশি দমকলকর্মী আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে বৃহস্পতিবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন নির্বাহী প্রধান জন লি।

তিনি বলেন, আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের চিকিৎসা এবং পরবর্তী সকল সহায়তা প্রদান করা হবে। আমরা একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করব।

বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে শহরের তাই পো এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অভিযান চালিয়ে ভবনগুলো থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের হাসপাতালে আনা হলে সেখানে মৃত্যু হয়ে অনেকের। যাদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন।

আগুনের কারণ এখনও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ, এ ঘটনায় এখন পর্যন্ত একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভবনগুলোয় সংস্কার কাজ চলায় বাইরের দিকে বাঁশ, নেট ও পলিস্টাইরিন বোর্ড দিয়ে ঘেরা ছিল। বাঁশ ও পলিস্টাইরিন বোর্ডের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে হংকংয়ের দমকল বিভাগ।

আগুন লাগার পর ওই কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে। যাঁদের পুনর্বাসন প্রয়োজন পড়বে, তাদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে। 

তাদেরই একজন বলেন, আমি ভেঙে পড়েছি। আমার অনেক প্রতিবেশী এবং বন্ধুবান্ধব আছে এখানে। আমি জানি না কী করব। আশা করি সরকার এর পরে আমাদের বসতি স্থাপনে সাহায্য করবে।

আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সরকারি দপ্তরগুলোকে আগুন নিয়ন্ত্রণের সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন চীনের প্রেসিডেন্ট।

ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি ভবন রয়েছে। ভবনগুলোয় মোট অ্যাপার্টমেন্টের সংখ্যা ২ হাজার। এসব অ্যাপার্টমেন্টে ৪ হাজার ৬০০ জনের বেশি বাসিন্দা বাস করেন।

এআরএস
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর