গাজার ‘রাজাকার’ আবু শাবাব সম্পর্কে যা জানা গেলো

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

দখলদার ইসরাইলের এজেন্ট বা দোসর হিসাবে পরিচিত ইয়াসির আবু শাবাবের নেতৃত্বাধীন পপুলার ফোর্সেস ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে আসছিলো।  সেই শাবাব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলের বিভিন্ন গণমাধ্যম। 

বিশ্বস্ত দোসর শাবারের মৃত্যুকে বড় ধরনের ধাক্কা হিসেবেই দেখছে তেল আবিব।  ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, আবু শাবাব দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  তবে শাবাবের মৃত্যু কখন এবং কীভাবে হয়েছে খবরে তা বলা হয়নি।

শাবাবের সংগঠন 'পপুলার ফোর্সেস' এবং ইসরাইলি মিডিয়া একই সঙ্গে খবর নিশ্চিত করেছে। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ইসরাইলের সমর্থনে নিজেকে হামাসের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ফিলিস্তিনিদের কাছে ব্যাপকভাবে 'সহযোগী' বা রাজাকার হিসেবে পরিচিত ছিলেন।

আবু শাবাবের উত্থান ও বিতর্কিত পরিচিতি

দক্ষিণ গাজার বেদুইন তারাবিন গোত্রের এই তরুণ নেতা গত বছর পর্যন্ত গাজা উপত্যকার ফিলিস্তিনিদের কাছে প্রায় অচেনা ছিলেন। গত বছর মিলিশিয়া প্রধান হিসেবে আবির্ভূত হওয়ার পর তার দলের নাম প্রথমে ছিল ‘অ্যান্টি-টেরর সার্ভিস’। চলতি বছরের মে মাসের মধ্যে এটি ‘পপুলার ফোর্সেস’ নামে জনপ্রিয়তা পায়। এই দলটি ১০০ জন যোদ্ধা নিয়ে গঠিত ছিল এবং তারা ইসরাইল-নিয়ন্ত্রিত গাজার এলাকায় কার্যক্রম চালাত।

সংগঠনটি নিজেদের জাতীয়তাবাদী ফিলিস্তিনি দল হিসেবে উপস্থাপন করত, যা হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিবেদিত, যদিও এর কার্যক্রম ছিল অপরাধী চক্র এবং ইসরাইলি প্রক্সি বাহিনীর মাঝামাঝি। অনেকের কাছেই শাবাব ছিলেন একজন অপরাধী। গাজায় যুদ্ধ শুরুর আগে মাদকের অভিযোগে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে বেশ কয়েক বছর কারাবন্দি ছিলেন এবং যুদ্ধের প্রথম দিকে জেল থেকে পালিয়ে যান।

গাজায় যখন গণহত্যা চালছে তখন ৭০ হাজারের বেশি মানুষকে হত্যাকারী ইসরাইলের দোসর হবার কারণে শাবাব বেশিরভাগ ফিলিস্তিনির চোখে ঘৃণিত ছিলেন। এমনকি তার নিজের গোত্রও এক বিবৃতিতে জানিয়েছে, তার মৃত্যু একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি যা গোত্রের ইতিহাসের প্রতিনিধিত্ব করে না।

আদর্শগত অস্পষ্টতা এবং আন্তর্জাতিক প্রচার

আবু শাবাবের আদর্শগত অবস্থান নির্ণয় করা কঠিন। পর্যবেক্ষকের মতে, তিনি কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের চেয়ে ক্ষমতা দ্বারাই চালিত ছিলেন। প্রাথমিকভাবে তার দলকে সন্ত্রাস-বিরোধী ভাষা ব্যবহার করে ব্র্যান্ডিং করা হলেও, তার সঙ্গে আইএ সংযোগের অভিযোগ ছিলো। যদিও এই সংযোগ আদর্শগত অবস্থানের বাইরে গিয়ে মিশরীয় সিনাই থেকে গাজায় চোরাচালানের সঙ্গে বেশি সম্পর্কিত ছিলো। 

আবু শাবাবের সামাজিক মাধ্যমে তার পটভূমি এবং উপস্থিতি প্রায়শই অসঙ্গতিপূর্ণ ছিল। তিনি ইংরেজি ভাষায় পোস্ট করতেন এবং এমনকি ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামতধর্মী নিবন্ধও প্রকাশ করেন। ওই নিবন্ধে, আবু শাবাব দাবি করেন, তার পপুলার ফোর্সেস দক্ষিণ গাজার পূর্বাঞ্চলীয় রাফার বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা একটি নতুন ভবিষ্যৎ গড়তে প্রস্তুত। 

তিনি ইসরাইলের সাথে তার সংযোগের বিষয়টি কমিয়ে দেখানোর চেষ্টা করলেও, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জুনে স্বীকার করেছিলেন, তার সরকার হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে, যা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আবু শাবাবের বাহিনী ছিল।

ত্রাণ লুটপাটের অভিযোগ

পপুলার ফোর্সেস নিজেদের এমন একটি দল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে যারা গাজাবাসীর কাছে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণে সাহায্য করছে। আবু শাবাব সিএনএন-কে বলেছিলেন, তিনি এমন একদল নাগরিককে নেতৃত্ব দিচ্ছেন যারা লুটপাট ও দুর্নীতি থেকে মানবিক সহায়তা রক্ষায় কাজ করছে।

তবে আবু শাবাব এবং পপুলার ফোর্সেসের বিরুদ্ধে ত্রাণ বহর থেকে লুটপাটের অভিযোগ রয়েছে। ওয়াশিংটন পোস্টের দেখা একটি অভ্যন্তরীণ জাতিসংঘ মেমোতে তাকে পদ্ধতিগত এবং ব্যাপক লুটপাটের পেছনে প্রধান এবং সবচেয়ে প্রভাবশালী অংশীদার বলে অভিহিত করা হয়েছে। আল জাজিরার কাছে গাজার নিরাপত্তা সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ইসরাইল-সমর্থিত এই গোষ্ঠীটি লুটপাটে অংশ নিয়েছিল।

ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে গাজায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন এই ধরনের লুটপাটের অভিযোগ আবু শাবাবের ধারণাকে আরও শক্তিশালী করে যে, তিনি শুধু ইসরাইলের প্রক্সি হিসেবে কাজ করছেন।

এ কারণেই হয়তো হামাসের বিরোধিতাকারীরাও আবু শাবাবের হত্যাকাণ্ডে কোনো অশ্রু ফেলেনি। তার হত্যাকাণ্ডের পরিস্থিতি, তার উত্থান এবং যুদ্ধের সময় তার ভূমিকা- সব কিছুই রহস্যে আবৃত। কিন্তু তিনি যে হামাসের একটি প্রকৃত বিকল্প হওয়ার মতো সমর্থন বা ক্ষমতা অর্জন করতে পারেননি, তা স্পষ্ট হওয়ার সাথে সাথেই তার ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র- আল জাজিরা। 

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর