পার্লামেন্টে মোদিকে ‘নেহেরু’ পাঠ শেখালেন প্রিয়াংকা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

দেশের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতরম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা চলার সময় কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতা সংগ্রামের সময় জেলে যে সময়টা কাটিয়েছেন, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের শীর্ষ পদে থাকার সময়ের প্রায় কাছাকাছি।

ওয়েনাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেহেরুর বারবার সমালোচনার তীব্র নিন্দা করেন। প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী মোদিকে লক্ষ্য করে বলেন,মোদি ১২ বছর ধরে প্রধানমন্ত্রী পদে আছেন। আর, জওহরলাল নেহেরু এই দেশের স্বাধীনতার জন্য কারাগারে প্রায় একই সময় কাটিয়েছেন। এরপর তিনি ১৭ বছর প্রধানমন্ত্রী হিসাবে কাজ করেছেন।

প্রধানমন্ত্রী মোদি ও বিজেপির প্রতি প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, নেহেরুর শুরু করা প্রতিষ্ঠানগুলো না থাকলে দেশের অগ্রগতি সম্ভব হতো কি না। তিনি বলেন, আপনারা (বিজেপি) তাঁকে অনেক সমালোচনা করেন, কিন্তু তিনি যদি ইসরো শুরু না করতেন, তাহলে আপনারা মঙ্গলযান পেতেন না। তিনি (নেহরু) যদি ডিআরডিও শুরু না করতেন, তাহলে কোনো তেজস হতো না। তিনি যদি আইআইটি এবং আইআইএম শুরু না করতেন, তাহলে আমরা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যেতাম না। তিনি যদি এইমস শুরু না করতেন, তাহলে আমরা করোনার মতো চ্যালেঞ্জের মোকাবিলা করতাম কী করে?

প্রিয়াঙ্কা গান্ধী জোর দিয়ে বলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের জন্য জীবন দিয়েছেন এবং দেশের সেবা করতে করতে মারা গেছেন। উল্লেখ্য, নেহেরু স্বাধীনতা আন্দোলনের সময় ৯ বার কারাগারে গিয়েছিলেন এবং প্রায় ৯ বছর বা ৩,২০০ দিনেরও বেশি সময় জেলে কাটিয়েছিলেন।

প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে জওহরলাল নেহেরুর প্রতি করা অপমানগুলোর একটি তালিকা তৈরির পরামর্শ দেন। তিনি বলেন, সেটা ৯৯৯ হোক বা ৯,৯৯৯, একটা তালিকা তৈরি করুন এবং তারপর আমরা একটি সময় ঠিক করতে পারি, ঠিক যেমন আমরা বন্দে মাতরম নিয়ে ১০ ঘণ্টা বিতর্ক করছি। 

তিনি আরও বলেন, আপনারা যত দিন চান আমরা তা নিয়ে বিতর্ক করতে প্রস্তুত। কিন্তু এর পরে আসুন আমরা এই সংসদের মূল্যবান সময় সেই কাজের জন্য ব্যবহার করি, যার জন্য জনগণ আমাদের নির্বাচিত করেছেন। একবারের জন্য এই অধ্যায়টি বন্ধ করা যাক।

তিনি আরও বলেন, দেশ অভিযোগ শুনবে, ইন্দিরা জি কী করেছিলেন, রাজীব জি কী করেছিলেন, রাজবংশীয় রাজনীতি কী, নেহেরুর ভুল কী- আসুন সেসব নিয়ে কথা বলি এবং সেখানেই তার ইতি টানি। তারপর আমরা বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলতে পারি। 

প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্যে বিরোধী বেঞ্চে জোরালো হর্ষধ্বনি শোনা যায়।

এর আগে, প্রিয়াঙ্কা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে এই 'বন্দে মাতরম' আলোচনাটি পশ্চিমবঙ্গে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সাজানো হয়েছে। তিনি বলেন, এই সরকার বর্তমানের বাস্তবতা লুকাতে চাইছে বলেই মনোযোগ সরিয়ে দেয়ার জন্য এই বিতর্কটির আয়োজন করেছে।

একাত্তর/এসি
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গৌরবময় ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক জয়’ হিসেবে দেখছে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতির বিজয়ের নেতৃত্বাধীন 'তামিলাগা ভেত্তরি কাজহাগাম' (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর