সিডনির বন্ডি বিচে বন্দুকধারীর হামলায় বহু হতাহতের আশঙ্কা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

অস্ট্রেলিয়ার সিডনিতে বিখ্যাত ও জনপ্রিয় বন্ডি বিচে বন্দুকধারীদের হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। এই ঘটনায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা কর্মীরা জীবন বাঁচাতে কাজ করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, গুলি চালানোর ঘটনার পর তেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর রয়টার্স, বিবিসি, এনডিটিভি, আল জাজিরা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে মর্মান্তিক এবং উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন এবং যোগ করেছেন, জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে আছেন এবং জীবন বাঁচাতে কাজ করছেন।

এবিসি চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন মানুষ মাটিতে পড়ে আছেন। ৩০ বছর বয়সি স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন, যিনি এই হামলার প্রত্যক্ষদর্শী, তিনি সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, আমি কমপক্ষে ১০ জন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেছি এবং চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বন্ডি সমুদ্র সৈকতে রোববার দুই বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় দুইঘণ্টা আগে সংঘটিত এই গুলিবর্ষণের সময় প্রায় ৫০টি গুলি চালানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসিকে নিশ্চিত করেছে, গুলিবর্ষণে একজন বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছে। অন্য বন্দুকধারী পুলিশ হেফাজতে রয়েছে এবং আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, কমপক্ষে ১২ জন আহত হয়েছে এবং ঘটনার সময় দুই পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন।

বিবিসির সবশেষ আপডেটে বলা হয়েছে, বন্ডিতে সূর্য অস্ত গেছে এবং এলাকাটি এখনও পুলিশের গাড়িতে ভরে আছে, আর পুলিশের হেলিকপ্টারটি তার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। চিন্তিত স্থানীয়রা এখনও পুলিশ কর্ডনের ঠিক পাশে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কয়েকজন কাঁদছে।

বন্ডি বিচ বিশ্বের অন্যতম বিখ্যাত সৈকত এবং সাধারণত স্থানীয় ও পর্যটকদের ভিড়ে সরগরম থাকে, বিশেষ করে উষ্ণ সপ্তাহান্তের সন্ধ্যায়।

এক্সে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সৈকত এবং কাছাকাছি পার্কে মানুষজন এলোমেলোভাবে দৌড়াচ্ছেন, একই সাথে একাধিক গুলির শব্দ এবং পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, কালো শার্ট পরা এক ব্যক্তি একটি বড় অস্ত্র নিয়ে গুলি চালাচ্ছে। সে সময় সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে কাবু করে তার কাছ থেকে অস্ত্রটি ছিনিয়ে নেয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পরা পুলিশকর্মীরা একটি ছোট ফুটব্রিজের ওপর দুই ব্যক্তিকে চেপে ধরে রেখেছে। পুলিশকর্মীদের একজনকে একজনের জ্ঞান ফেরানোর চেষ্টা করতেও দেখা গেছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এই ফুটেজগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

স্থানীয় সময় রোববার দুপুর সোয়া দু’টার দিকে নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্সে একটি পোস্টে বলেছে, তারা বন্ডি সমুদ্র সৈকতে একটি ঘটনা নিয়ে কাজ করছেন। ঘটনাস্থলে থাকা সবার নিরাপদে আশ্রয় নেয়া উচিত পুলিশ পরে বলেছে, দুই বন্দুকধারীকে হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ অভিযান চলছে এবং জনগণকে এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ লাইন অতিক্রম না করার অনুরোধ করা হয়েছে।

আট দিনের ইহুদি উৎসব হানুক্কার প্রথম রাতে এই গুলি চালানো হয়। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ইহুদি উৎসবের সূচনা উপলক্ষে সমুদ্র সৈকতে শত শত মানুষ যখন জড়ো হয়েছিল তখন বন্দুকধারীরা গুলি চালায়।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ দাবি করেছেন, হানুক্কা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সৈকতে যাওয়া ইহুদিদের ওপর ঘৃণ্য সন্ত্রাসীরা হামলা করেছে।

এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জিউরি’র সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন এই হামলার মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্কাই নিউজকে বলেন, যদি আমাদের উদ্দেশ্যমূলকভাবে এভাবে লক্ষ্য করা হয়ে থাকে, তবে এর মাত্রা এমন যে আমাদের কেউই কল্পনা করতে পারিনি। এটি একটি ভয়াবহ ঘটনা। তিনি আরও জানান, তাদের মিডিয়া উপদেষ্টা এই হামলায় আহত হয়েছেন।

এআরএস
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর