বন্ডি বিচে পথচারীর সাহসিকতায় বাঁচলো বহু প্রাণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

সিডনির বিখ্যাত বন্ডি বিচে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দুই বন্দুকবাজের গুলিবর্ষণে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই মর্মান্তিক ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন হামলাকারিও রয়েছেন। আরেক হামলাকারির অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে এক সাধারণ পথচারীর অসাধারণ সাহসিকতার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি এক বন্দুকবাজকে কাবু করে রাইফেল ছিনিয়ে নেন।

ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একজন নিরস্ত্র লোক আড়াল থেকে দ্রুত দৌড়ে এসে এক বন্দুকবাজকে পেছন থেকে ধরে ফেলেন। বন্দুকবাজটি একটি গাছের পেছনে লুকিয়ে ছিল। ওই লোক দ্রুত বন্দুকবাজের গলা ধরে রাইফেলটি ছিনিয়ে নেন। বন্দুকবাজটি মাটিতে পড়ে যায় এবং ওই ব্যক্তিটি তার দিকে বন্দুক তাক করেন। এই দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়েছে এবং সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।

হতাহতের সংখ্যা ও পুলিশের বিবৃতি

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, বন্দুক হামলায় এক হামলাকারী সহ ১২ জন নিহত হয়েছেন। দ্বিতীয় অভিযুক্ত বন্দুকবাজ গুরুতর আহত অবস্থায় রয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। পুলিশ সতর্ক করেছে, অপারেশন অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বন্দুকবাজ প্রায় ৫০ রাউন্ড গুলি বর্ষণ করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বন্ডি বিচের দৃশ্যকে ‘মর্মান্তিক এবং উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, পুলিশ এবং জরুরি পরিষেবা কর্মীরা ঘটনাস্থলে জীবন বাঁচাতে কাজ করছেন। আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তির প্রতি। 

তিনি আরও বলেন, এইমাত্র পুলিশ প্রধান ও নিরাপত্তা প্রধানের সঙ্গে কথা বলেছি। আমরা পুলিশের সাথে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হলে পরবর্তী আপডেট সরবরাহ করা হবে। আমি সংলগ্ন এলাকার লোকদের পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি।

হানুক্কা উৎসবে হামলা

হানুক্কা, ইহুদিদের আট দিনের উৎসব শুরু উপলক্ষে সৈকতে শত শত মানুষ সমুদ্রের ধারে একটি অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন। অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সিইও রবার্ট গ্রেগরি হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছেন এবং ইহুদি সম্প্রদায়কে পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন।

গ্রেগরি এক বিবৃতিতে বলেন, আজ যা ঘটল তা একটি ট্র্যাজেডি, তবে এটি সম্পূর্ণভাবে অনুমানযোগ্য ছিল। আলবানিজ সরকারকে বহুবার সতর্ক করা হয়েছে, কিন্তু তারা ইহুদি সম্প্রদায়কে রক্ষার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। আজ রাতে অনেক ইহুদি চিন্তা করছেন, অস্ট্রেলিয়ায় তারা আর নিরাপদ নয়। 

একাত্তর/এসি
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর