মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ ট্রাম্পের, বেঁধে রাখা হয়েছে চোখ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে বন্দি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে, এমনটা আগেই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টার ব্যবধানে এবার মাদুরোর বন্দি অবস্থার ছবিও প্রকাশ করলেন তিনি। 

শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিজ বাসভবন থেকে আটকের পর হেলিকপ্টারে এনে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজে তোলা হয়।  

সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্পের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ছাই রঙের ট্র্যাক স্যুট পরে আছেন মাদুরো। কালো বন্ধনী দিয়ে তার চোখ বাঁধা। হাতে রয়েছে একটি পানির বোতল।

এছাড়া তার কানে বিশালাকৃতির হেডফোনও আছে। মাদুরোর সাথে তার স্ত্রী রয়েছেন কিনা সেটি স্পষ্ট নয়। ট্রাম্পের প্রকাশিত ছবিতে তার স্ত্রীকে দেখা যায়নি।

ট্রাম্প জানিয়েছেন, মাদুরো তাদের যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমাতে আছেন।

তিনি ফক্স নিউজকে বলেন, তারা ইউএসএস ইও জিমা জাহাজে আছে, তারা জাহাজে। তাদের নিউইয়র্কে নেওয়া হবে। হেলিকপ্টারে তাদের প্রথমে প্রাসাদ থেকে বের করে আনা হয়। তারা হেলিকপ্টারে খুব ভালো একটি ফ্লাইটে করে গেছেন— আমার বিশ্বাস তারা এই ফ্লাইট খুব পছন্দ করেছেন। কিন্তু মনে রাখুন, মাদুরো ও তার স্ত্রী অনেক অনেক মানুষকে হত্যা করেছেন। 

এর আগে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে আজ শনিবার সকালে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করেনি। যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে ‘মাদক রাষ্ট্র’ চালানো এবং নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। অন্যদিকে, ২০১৩ সালে হুগো চাভেজের উত্তরসূরি হিসেবে ক্ষমতা গ্রহণ করা মাদুরো দাবি করে আসছেন, ওয়াশিংটন ভেনিজুয়েলার তেলের রিজার্ভ দখল করতে চায়, যা বিশ্বের বৃহত্তম। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর