ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য হতে পারে কোন দেশগুলো?

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ তার বৈদেশিক নীতির উচ্চাকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত হচ্ছে। কারাকাসে এক নাটকীয় নিশি অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তাদের সুরক্ষিত বাসভবন থেকে বন্দি করে ট্রাম্প ইতিমধ্যে তার দেয়া হুমকি বাস্তবায়ন করেছেন।

এই অভিযানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প ১৮২৩ সালের 'মনরো ডকট্রিন' বা পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের সেই পুরোনো নীতিটিকে সামনে এনেছেন এবং এটিকে নতুন নাম দিয়েছেন ‘ডনরো ডকট্রিন’। 

সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটনের প্রভাব বলয়ে থাকা অন্যান্য দেশগুলোর প্রতি তিনি যে সব সতর্কবার্তা দিয়েছেন, তা নিচে তুলে ধরা হলো:- 

গ্রিনল্যান্ড: গ্রিনল্যান্ডে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি (পিটুফিক স্পেস বেস) রয়েছে, কিন্তু ট্রাম্প পুরো দ্বীপটিই নিজের দখলে নিতে চান। সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নিরাপত্তার খাতিরে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। এই অঞ্চলের চারদিকে রুশ ও চীনা জাহাজে সয়লাব হয়ে আছে।

ডেনমার্কের রাজতন্ত্রের অন্তর্ভুক্ত এই বিশাল আর্কটিক দ্বীপটি যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৩,২০০ কিমি উত্তর-পূর্বে অবস্থিত। স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য ‘রেয়ার আর্থ মিনারেল’ বা বিরল খনিজে এই দ্বীপটি সমৃদ্ধ। বর্তমানে এই খনিজ উৎপাদনে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে। এছাড়া উত্তর আটলান্টিক ও আর্কটিক সার্কেলে প্রবেশের জন্য এর কৌশলগত গুরুত্ব অপরিসীম।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের পরিকল্পনাকে ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কোনো চাপ বা দখলের কল্পনা আর নয়। আমরা আন্তর্জাতিক আইন ও সঠিক নিয়মের মাধ্যমে আলোচনায় রাজি। তবে গ্রিনল্যান্ড দখলের যে কোনো প্রচেষ্টা ন্যাটো সদস্যদের মধ্যে সংঘাত সৃষ্টি করতে পারে।

কলম্বিয়া: ভেনেজুয়েলায় অভিযানের কয়েক ঘণ্টা পরই ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে হুঁশিয়ার করে দিয়েছেন। ভেনেজুয়েলার প্রতিবেশী এই দেশটি তেল, স্বর্ণ, হীরা ও কয়লার বিশাল ভাণ্ডার। এছাড়া এটি এই অঞ্চলের কোকেন বা মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র।

গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী জাহাজে মার্কিন হামলার পর থেকেই বামপন্থী প্রেসিডেন্ট পেট্রোর সঙ্গে ট্রাম্পের বিরোধ তুঙ্গে। ট্রাম্প পেট্রোকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন যিনি মাদক কারবারিদের প্রশ্রয় দিচ্ছেন। কলম্বিয়ায় মার্কিন অভিযানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প উত্তর দেন, এটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে।

ইরান: দেশটি বর্তমানে সরকারবিরোধী গণবিক্ষোভ চলছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আরও বিক্ষোভকারী মারা গেলে ইরানকে কঠিন আঘাত সইতে হবে। যদিও ইরান ‘ডনরো ডকট্রিন’-এর ভৌগোলিক সীমানার বাইরে, তবুও গত বছর দেশটির পারমাণবিক স্থাপনায় হামলার পর ট্রাম্প আরও বড় ব্যবস্থার হুমকি দিয়ে রেখেছেন। গত সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকেও ২০২৬ সালে ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মেক্সিকো: ২০১৫ সালে ট্রাম্পের উত্থানই হয়েছিল মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির ডাক দিয়ে। ২০২৫ সালে পুনরায় ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশে সই করে 'মেক্সিকো উপসাগর'-এর নাম পরিবর্তন করে 'আমেরিকা উপসাগর' রাখার নির্দেশ দেন।

ট্রাম্পের দাবি, মেক্সিকো মাদক পাচার ও অবৈধ অভিবাসন বন্ধে যথেষ্ট কাজ করছে না। তিনি মেক্সিকোতে মার্কিন সেনা পাঠানোর প্রস্তাব দিলেও দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম সোজা জানিয়ে দিয়েছেন যে, মেক্সিকোর মাটিতে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ সহ্য করা হবে না।

কিউবা: ফ্লোরিডা থেকে মাত্র ১৪৫ কিমি দক্ষিণে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি ১৯৬০-এর দশক থেকে মার্কিন নিষেধাজ্ঞার কবলে। কিউবা এতদিন ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল ছিল। এখন মাদুরোর পতনের পর কিউবার অর্থনীতি ভেঙে পড়ার মুখে।

ট্রাম্প রোববার ইঙ্গিত দিয়েছেন, কিউবায় সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই, কারণ কিউবা নিজেই পতনের দ্বারপ্রান্তে। তিনি বলেন, তাদের আয়ের উৎস ছিল ভেনেজুয়েলার তেল, যা এখন বন্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যিনি নিজে কিউবান বংশোদ্ভূত, তিনিও দীর্ঘকাল কিউবার শাসনব্যবস্থা পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন। তিনি কিউবা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, প্রেসিডেন্ট যখন কিছু বলেন, সেটাকে গুরুত্ব দিয়ে নেয়া উচিত।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর