ভয়ে দেশ ছাড়ছেন ইরানিরা, তুরস্ক সীমান্তে ভিড়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

ইরানের ধর্মীয় শাসনের বিরুদ্ধে চলা নজিরবিহীন গণবিক্ষোভ দমনে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের মুখে বুধবার কয়েক ডজন ইরানি নাগরিক সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করেছেন।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সাহায্য আসছে’। একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, দেশব্যাপী এই বিশাল গণআন্দোলন দমনে ইরানি শাসকদের চালানো অভিযানে এ পর্যন্ত প্রায় ২,৬০০ জন নিহত হয়েছেন।

বুধবার তুরস্কের পূর্বাঞ্চলীয় ভ্যান প্রদেশের কাপিকয় সীমান্ত দিয়ে বহু ইরানি পরিবার ও ব্যক্তিকে তুরস্কে প্রবেশ করতে দেখা যায়। তারা মালপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সীমান্ত পার হয়ে পাশের শহরগুলোর দিকে যাওয়ার জন্য গাড়িতে উঠছিলেন।

তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাইলে তারা সরাসরি তা প্রত্যাখ্যান করেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, ইরানে ফিরে গেলে তাদের ওপর ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে।

রয়টার্সকে দুই কূটনীতিক জানিয়েছেন, বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দেয়ার পর থেকে তুরস্ক সীমান্তে জনসমাগম বাড়ছে। তবে সীমান্তে কর্মরত এক তুর্কি নিরাপত্তা কর্মকর্তা জানান, পরিস্থিতি এখনো অস্বাভাবিক পর্যায়ে পৌঁছায়নি এবং মানুষের আগমনের সংখ্যাও খুব বেশি বাড়েনি। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

তেহরানে অবস্থিত মার্কিন ভার্চুয়াল দূতাবাস থেকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমেরিকান নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে সড়কপথে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের।

এদিকে, বুধবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যেসব প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, ওয়াশিংটন যদি বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে কোনো হামলা চালায়, তবে তেহরান ওই ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।

আঞ্চলিক এই উত্তেজনা প্রশমনে আলোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর