করাচির গুল প্লাজায় আগুনের তাণ্ডবে ছয় মৃত্যু, ভবন ধসের আশঙ্কা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

পাকিস্তানের বৃহত্তম শহর করাচির ঐতিহাসিক বাণিজ্যিক প্রাণকেন্দ্রে একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। 

রোববার (১৮ জানুয়ারি) দমকল কর্মীরা দীর্ঘ প্রচেষ্টায় এই বিশাল আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই চালিয়ে যাচ্ছেন। মলের একাংশ ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘনবসতিপূর্ণ এই ব্যবসায়িক এলাকায় আগুন ছড়িয়ে পড়া রোধ করতে দমকল কর্মীরা রাতভর কাজ করছেন এবং ভবনটি থেকে আগুনের লেলিহান শিখা আকাশে উঠছে। ভবনের চারপাশে শত শত মানুষ ভিড় করেছেন, যাদের মধ্যে অনেক দোকান মালিক তাদের তিল তিল করে গড়ে তোলা ব্যবসা ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এই আগুনের সূত্রপাত হয়। উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, স্থানীয় সময় রাত ১০টা ৩৮ মিনিটে তারা খবর পান যে 'গুল প্লাজা'র নিচতলার দোকানগুলোতে আগুন লেগেছে।

রেসকিউ দলের মুখপাত্র হাসানুল হাসিব খান রয়টার্সকে বলেন, আমরা যখন পৌঁছাই, তখন আগুন নিচতলা থেকে ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছিল এবং প্রায় পুরো ভবনটিই আগুনের গ্রাসে চলে গিয়েছিল।

পুলিশ সার্জন ডক্টর সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, করাচির সিভিল হাসপাতালে ছয়টি মরদেহ আনা হয়েছে এবং ১১ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, পুলিশ বর্তমানে ‘ম্যাস ডিজাস্টার প্রোটোকল’ (বৃহৎ বিপর্যয়কালীন বিশেষ ব্যবস্থা) কার্যকর করেছে।

শপিং মলের ভেতরের ছবিতে দেখা গেছে ভস্মীভূত দোকানপাটের ধ্বংসাবশেষ এবং ভবনের ভেতর থেকে ক্রমাগত আগুনের লাল আভা বের হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভবনের কিছু অংশ ধসে পড়তে শুরু করেছে এবং উদ্ধারকারীরা আশঙ্কা করছেন পুরো স্থাপনা যে কোনো সময় ধসে পড়তে পারে।

একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর