তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন লাখো মানুষ, হাজারো ফ্লাইট বাতিল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম

যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে ঝড়ের আঘাতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ১০ লাখেরও বেশি পরিবার। ঝড়ের কারণে বাতিল হয়েছে ১০ হাজারের বেশি ফ্লাইট। বন্ধ করে দেয়া হয়েছে বহু সড়ক। লুইজিয়ানা এবং টেক্সাসে তিন জনের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়া ও ঠান্ডাজনিত কারণে। চলমান এই দুর্যোগ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে আঘাত হেনেছে ভয়াবহ শীতকালীন তুষারঝড়। তীব্র তুষারঝড়ে হতাহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া লাখো মানুষ বিদ্যুৎহীন, বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়া এই ঝড়ের কারণে প্রাণনাশের হুমকিতে আছে সাধারণ মানুষ। কয়েক লাখ ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সময়ে কয়েক হাজার ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার। 

দেশজুড়ে ভারী তুষারপাত আরও কয়কেদিন অব্যাহত থাকবে বলে সর্তক করেছে আবহাওয়াবিদরা। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রায় কয়েক কোটি মানুষ, যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। এদিকে আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ঝড়ের সবচেয়ে বড় বিপদ হলো বরফ। 

মূলত বরফের কারণে গাছ ভেঙে পড়তে পারে, বিদ্যুতের তার ছিঁড়ে যেতে পারে এবং সড়ককে ভয়ঙ্করভাবে পিচ্ছিল করে তুলতে পারে। ইতোমধ্যেই ঝড়ের জেরে ভার্জিনিয়ায় অন্তত ২০০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম। 

লুইজিয়ানায় এবং টেক্সাসে কয়েকজনের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায় ও ঠান্ডাজনিত কারণে। এছাড়া নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এই ভয়াবহ পরিস্থিতির স্কুল বন্ধের পাশাপাশি বিভিন্ন রাজ্যে হিটিং সিস্টেম খোলা হচ্ছে।

জোহরান মামদানি বলেন, আমাদের শহরের প্রতিটি নিউইয়র্কবাসীকে আশ্রয় দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। আমাদের প্রশাসন শহর জুড়ে স্কুল বিল্ডিংগুলিতে দশটি হিটিং সিস্টেম খুলেছে। পাশাপাশি খাবার সরবরাহ করা হবে।

ইতোমধ্যে প্রায় অর্ধেক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনও পোলার ভার্টেক্সের আচরণে প্রভাব ফেলতে পারে। এই ঝড় ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে সরে গেলেও ফেব্রুয়ারির শুরু পর্যন্ত ভয়ংকর ঠান্ডা অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর