ইরানের দোরগোড়ায় মার্কিন ‘আর্মাডা’, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে যুদ্ধের দামামা এখন আরও প্রবল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরি এবং একদল শক্তিশালী যুদ্ধজাহাজ এখন ওমান উপসাগরের দোরগোড়ায়। ওয়াশিংটন যখন তেহরানের বিরুদ্ধে যে কোনো ‘বড়োসড়ো’ অভিযানের শক্তি সঞ্চয় করছে, ঠিক তখনই এই মোতায়েন বৈশ্বিক কূটনীতিতে নতুন কম্পন সৃষ্টি করেছে। খবর রয়টার্স। 

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা জোরদার এবং প্রয়োজনে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাড়াতে বিশাল এক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সোমবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বিমানবাহী রণতরি 'ইউএসএস আব্রাহাম লিংকন' এবং বেশ কয়েকটি মিসাইল ডেস্ট্রয়ার ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় প্রবেশ করেছে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের দিকে এক শক্তিশালী ‘আর্মাডা’ বা নৌবহর এগিয়ে যাচ্ছে। যদিও তিনি আশা প্রকাশ করেন, এটি ব্যবহার করার প্রয়োজন হবে না, তবে পেন্টাগন কোনো ঝুঁকি নিতে নারাজ। এই রণতরি মোতায়েনের ফলে মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন যে কোনো সময় ইরানের ভেতরে বা আকাশসীমায় শক্তিশালী হামলা চালাতে সক্ষম।

চলতি মাসের শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ এবং তেহরানের কঠোর দমন-পীড়নের জের ধরে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ট্রাম্প হুমকি দেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তিনি সামরিক হস্তক্ষেপ করবেন। বর্তমানে বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও পেন্টাগন শক্তি বাড়াচ্ছে। 

পেন্টাগন শুধু জলপথেই সীমাবদ্ধ নেই। বর্তমান মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী করা হচ্ছে। অত্যাধুনিক যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন করা হচ্ছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা রুখতে বসানো হচ্ছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা।

আসন্ন সপ্তাহান্তে মার্কিন সামরিক বাহিনী এই অঞ্চলে একটি বড় মহড়া চালাবে, যার লক্ষ্য হলো যুদ্ধকালীন সময়ে বিমান শক্তি মোতায়েন এবং টিকিয়ে রাখার সক্ষমতা যাচাই করা।

মার্কিন এই তোড়জোড়কে মোটেই হালকাভাবে নিচ্ছে না ইরান। তেহরানের এক শীর্ষ কর্মকর্তা গত সপ্তাহে স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো হামলাকে তারা ‘অল-আউট ওয়ার’ বা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে গণ্য করবে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে, তারা তাদের ভূখণ্ড, জলসীমা বা আকাশপথ ইরানের বিরুদ্ধে কোনো ‘শত্রুতামূলক সামরিক অভিযানে’ ব্যবহার করতে দেবে না। এটি যুক্তরাষ্ট্রের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে, কারণ আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাফরা বিমান ঘাঁটি মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র।

গত বছর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার আগে ঠিক এভাবেই সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছিল। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক বিতর্ক চলছে। একদিকে ট্রাম্পের ‘শান্তির আশা’ আর অন্যদিকে পেন্টাগনের যুদ্ধের প্রস্তুতি এই দুই বৈপরীত্যের মাঝে দাঁড়িয়ে আছে উত্তাল মধ্যপ্রাচ্য।

এআরএস
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর