মার্কিন অনুদানের ওপর নির্ভরতা কমাতে চায় ইসরাইল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম

ইসরাইল ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন ১০ বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার লক্ষ্য থাকলেও ইসরাইলি নেতারা ইঙ্গিত দিচ্ছেন, তারা ভবিষ্যতে সরাসরি মার্কিন আর্থিক অনুদানের ওপর নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনা করছেন। ফাইন্যান্সিয়াল টাইমস মঙ্গলবার এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে পদত্যাগের আগে গিল পিনকাস ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, আগামী সপ্তাহগুলোতে এই আলোচনা শুরু হতে পারে বলে তিনি আশা করছেন। এই আলোচনায় ইসরাইল নগদ সাহায্যের চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পগুলোকে বেশি অগ্রাধিকার দেবে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

পিনকাস ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, এই প্রেক্ষাপটে অংশীদারিত্ব শুধু নিছক আর্থিক বিষয়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ... এমন অনেক বিষয় আছে যা অর্থের সমান মূল্যবান। এই বিষয়টিকে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সমঝোতা স্মারক অনুযায়ী ইসরাইল প্রতি বছর ৩.৩ বিলিয়ন ডলারের সরাসরি আর্থিক সহায়তা বা ‘ফ্রি মানি’ পায়, যা দিয়ে তারা মার্কিন অস্ত্র ক্রয় করে থাকে। পিনকাসের মতে, এই আর্থিক সহায়তার পরিমাণ পর্যায়ক্রমে কমিয়ে আনা যেতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি সরকার ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১০ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই করেছিল। এর আওতায় মোট ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা নিশ্চিত করা হয়, যার মধ্যে সামরিক সরঞ্জাম কেনার জন্য ৩৩ বিলিয়ন ডলার অনুদান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য পাঁচ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত ছিল।

চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি আশা করেন আগামী দশকে মার্কিন সামরিক সহায়তার ওপর ইসরাইলের নির্ভরশীলতা ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হবে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর