ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিতসহ পাঁচজনের মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:০২ এএম

ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পওয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পুনে জেলার বারামতী বিমানবন্দরে অবতরণের সময় তাকে বহনকারী ব্যক্তিগত বিমানটি বিধ্বস্ত হলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিমানে থাকা অন্য আরোহীরাও প্রাণ হারিয়েছেন।

সংবাদসংস্থা পিটিআই ও ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডি‌জিসিএ জানিয়েছে, বিমানটি মুম্বাই থেকে বারামতী যাচ্ছিল। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টা নাগাদ অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের একপাশে ছিটকে পড়ে এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানের ভেতর থেকে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের দৃশ্য ও ধ্বংসাবশেষের ছবি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে।

এনসিপি সূত্রে জানা গেছে, আসন্ন জেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে বারামতী যাচ্ছিলেন ৬৬ বছর বয়সী এই প্রবীণ নেতা। অজিত পওয়ারের ঘনিষ্ঠ সহযোগী কিরণ গুজর তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ডি‌জিসিএ জানিয়েছে, বিমানে অজিত পওয়ার ছাড়াও তার একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও), একজন সহকারী এবং দুজন পাইলট ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বারামতী বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে বলেন, অবতরণের শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়ে বিমানটি টুকরো টুকরো হয়ে যায়। আগুন নেভাতে দমকল ও পুলিশ দ্রুত কাজ শুরু করলেও আরোহীদের বাঁচানো যায়নি।

এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। ডি‌জিসিএ এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

একাত্তর/আরএ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর