ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

ফেব্রুয়ারি মাসে ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে রুশ-ভারত যৌথ নৌ মহড়া ‘মিলান ২০২৬’ অনুষ্ঠিত হবে। এই মহড়ায় রুশ প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের আধুনিক ফ্রিগেট ‘মার্শাল শাপোশনিকভ’ অংশ নেবে বলে রাশিয়ার সামুদ্রিক বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ওমানের মাস্কাট বন্দর ত্যাগের পর ফ্রিগেটটি তার মিশন অব্যাহত রাখতে উত্তর ভারত মহাসাগরের বঙ্গোপসাগরে এই মহড়ায় যোগ দেবে। 

রাশিয়ার বার্তাসংস্থা তাসের খবরে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে আগামী ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম বন্দরে ফ্রিগেটটি অনানুষ্ঠানিক সফর করবে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভারতের নৌবাহিনীর উপ-প্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন জানিয়েছিলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ’ এবং ‘মিলান’ মহড়ার আয়োজন করা হবে। ভারত মহাসাগরীয় অঞ্চলের এই বৃহৎ আয়োজনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রতি দুই বছর অন্তর ভারতীয় নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ডের উদ্যোগে ‘মিলান’ বহুমুখী নৌ মহড়া অনুষ্ঠিত হয়। এবারের আসরে ৫০০ প্রতিনিধি এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজের সমাহার ঘটবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর