বেলুচিস্তানে রক্তক্ষয়ী লড়াই, ৪০ ঘণ্টায় নিহত ১৪৫ বিদ্রোহী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম

বেলুচিস্তানজুড়ে চালানো সমন্বিত হামলার জেরে গত ৪০ ঘণ্টায় ১৪৫ জন বিদ্রোহীকে নির্মূল করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ এই সহিংসতার মোকাবিলা করছে পাকিস্তান কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবদনে এ তথ্য দিয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইরান ও আফগানিস্তান সীমান্তঘেষা এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলার ঘটনাগুলো তাদের শক্তিশালী উপস্থিতির প্রমাণ দিচ্ছে। তারা নিরাপত্তা বাহিনী, সাধারণ নাগরিক এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে।

কোয়েটায় এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, নিহতদের তালিকায় শুক্র ও শনিবারের অভিযানে নিহত হওয়া বিদ্রোহীদের পাশাপাশি বর্তমানে চলমান ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ নিহতরাও রয়েছে। এর আগে সামরিক বাহিনী শনিবার ৯২ জন বিদ্রোহীকে হত্যার কথা জানিয়েছিল।

বিদ্রোহ পরিস্থিতি তীব্র হওয়ার পর থেকে এত অল্প সময়ে এটিই সর্বোচ্চ সংখ্যক বিদ্রোহী নিহতের ঘটনা বলে বুগতি উল্লেখ করেন। তিনি আরও জানান, এই হামলায় ১৭ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ৩১ জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।

পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ বেলুচিস্তান কয়েক দশক ধরে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলনের সাক্ষী হয়ে আছে। তারা অধিক স্বায়ত্তশাসন এবং প্রদেশের প্রাকৃতিক সম্পদের বৃহত্তর অংশের দাবি জানিয়ে আসছে।

নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’ এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, পুরো প্রদেশজুড়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘কালো ঝড়’ নামক একটি সমন্বিত হামলা চালিয়েছে তারা।

শনিবার পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করে, এই হামলাগুলো ‘ভারত-পৃষ্ঠপোষিত বিদ্রোহীরা’ চালিয়েছে। তবে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত রোববার এই দাবি প্রত্যাখ্যান করেছে। দিল্লির দাবি, ইসলামাবাদ নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আমরা পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরও যোগ করেন, ইসলামাবাদের উচিত হবে ওই অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবিগুলোর প্রতি নজর দেওয়া।

কোয়েটা, গোয়াদর, মাসতুং এবং নশকি-সহ বেশ কয়েকটি জেলায় একই সঙ্গে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, যার ফলে সেনাবাহিনী, পুলিশ এবং সন্ত্রাসবিরোধী ইউনিটের বড় ধরনের অভিযান শুরু হয়। কিছু এলাকায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, কোনো শহর বা কৌশলগত স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিদ্রোহীদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের অন্যান্য অঞ্চলেও পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মাঝেমধ্যে হামলার শিকার হতে হচ্ছে দেশটিকে।

একাত্তর/এসি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর