ইরানের ইউরেনিয়াম দিয়ে এক ডজন পরমাণু বোমার আশঙ্কা!

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মাঝে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি।

জাতিসংঘের এই পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানিয়েছেন, ইরানের হাতে বর্তমানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তা দিয়ে অন্তত এক ডজন পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।

ইরানের নাতানজ, ফোরদো এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বর্তমানে প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম (৬০ শতাংশের বেশি বিশুদ্ধ) মজুত রয়েছে।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি জানান, ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রগুলোর নিচে চাপা পড়ে থাকা এই উপাদান দিয়ে অনায়াসেই প্রায় ১২টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।

পরিদর্শন বাধাগ্রস্ত ও যুদ্ধের প্রভাব গত বছর ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ১২ দিনব্যাপী যুদ্ধের সময় এই ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়।

ছবি: সংগৃহীত
রাফায়েল গ্রোসি অভিযোগ করেন, তেহরান বর্তমানে আইএইএ পরিদর্শকদের নাতানজ, ফোরদো ও ইসফাহানের মতো সংবেদনশীল স্থাপনাগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না।

তবে আইএইএ’র দৃঢ় বিশ্বাস, ধ্বংসস্তূপের নিচেই এই বিশাল পরিমাণ ইউরেনিয়াম রয়ে গেছে, যা সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রায় উপযোগী।

ট্রাম্প-নিলানিয়াহু বৈঠক ও কড়া হুঁশিয়ারি এই সংকটময় পরিস্থিতির মধ্যেই বুধবার (১১ ফেব্রুয়ারি) বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বৈঠকে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে কড়া ভাষায় সতর্ক করে দেন।

ট্রাম্প লেখেন, আমি ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছি যাতে কোনো চুক্তিতে পৌঁছানো যায় কি না তা দেখা যায়। আমি প্রধানমন্ত্রীকে (নেতানিয়াহু) জানিয়েছি, চুক্তি হওয়াটাই আমাদের প্রথম পছন্দ। কিন্তু যদি তা সম্ভব না হয়, তবে এর পরিণতি কী হবে তা আমাদের দেখতে হবে।

ছবি: সংগৃহীত
পশ্চিমা বিশ্বের উদ্বেগ ৬০ শতাংশ বিশুদ্ধ সমৃদ্ধ ইউরেনিয়ামকে বৈজ্ঞানিক ভাষায় ‘অস্ত্র তৈরির মানের কাছাকাছি’ হিসেবে বিবেচনা করা হয়।

পশ্চিমা শক্তিগুলো আশঙ্কা করছে, যদি এই উপাদানগুলো উদ্ধার করে ইরান সামরিক কাজে লাগাতে শুরু করে, তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

বর্তমানে এই ৪০০ কেজি ইউরেনিয়াম কার নিয়ন্ত্রণে বা কী অবস্থায় আছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে কোনো সমাধান না আসলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর