ইরানকে থামাতে একাট্টা লন্ডন-প্যারিস-বার্লিন

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:২৬ এএম

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। এই উত্তেজনার আবহে ইরানের ‘বেপরোয়া’ কর্মকাণ্ড রুখতে এবার একাট্টা হয়েছে ইউরোপের তিন শক্তি—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। খবর দ্য হিন্দুসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের।

রোববার (১ মার্চ) দেশগুলোর এক যৌথ বিবৃতির বরাতে দ্য হিন্দু জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় তারা ইরানের বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে পুরোপুরি প্রস্তুত।

বিবৃতিতে লন্ডন, প্যারিস ও বার্লিনের নেতারা বলেন, এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে ইরান যে নির্বিচার এবং অসামঞ্জস্যপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ সরাসরি কোনো সামরিক অভিযানে জড়িত নয়, তাদের ওপরও তেহরান হামলা চালিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বড়ো ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্রের উৎস—যেমন স্টোরেজ ডিপো বা লঞ্চার লক্ষ্য করে প্রতিরক্ষামূলক হামলার জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। স্টারমার বলেন, নির্দিষ্ট এবং সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে মার্কিন অনুরোধ আমরা গ্রহণ করেছি যাতে ইরান এই অঞ্চলজুড়ে আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে না পারে। তবে তিনি স্পষ্ট করেন যে, ব্রিটেন কোনো আক্রমণাত্মক পদক্ষেপে অংশ নেবে না।

জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় উত্তর ইরাকের আরবিলের একটি বহুজাতিক সামরিক ঘাঁটি এবং জর্ডানের একটি জার্মান সেনা শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে জার্মান কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তেহরানের সুর আরও চড়া হয়েছে। দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান একে ‘মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, নিজেদের এবং জনগণকে রক্ষা করার জন্য ইরান কোনো ‘সীমা’ মানবে না।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত থামাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রোববার খবর এসেছে, ইরানের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান। ট্রাম্প স্বয়ং দ্য আটলান্টিক নামে একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইরানের এই প্রস্তাবে তিনি রাজি। তবে, কবে, কখন এই আলোচনা হবে তা স্পষ্ট না করে ট্রাম্প বলেন, তাদের অনেক দেরি হয়ে গেছে। উপরন্ত এই প্রস্তাব আসার পরে ট্রাম্প জানিয়েছেন, তাদের পরিকল্পনা মতে ইরানে অভিযান চার সপ্তাহের মতো চলতে পারে।

একাত্তর/এসি
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর