নেতানিয়াহু ও ট্রাম্পকে নিয়ে কালিবাফের তুচ্ছতাচ্ছিল্য!

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের দশম দিনে এসে ওয়াশিংটনের ‘ভুল হিসাব-নিকাশ’ নিয়ে কঠোর বিদ্রূপ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ডোনাল্ড ট্রাম্পের তেলের বাজার নিয়ন্ত্রণের দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই যুদ্ধ অব্যাহত থাকলে শুধু ইরান নয়, গোটা বিশ্বের জ্বালানি ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে যাবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় কালিবাফ ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যের সমালোচনা করেন। তিনি লেখেন, ট্রাম্প প্রথমে বলেছিলেন তেলের দাম খুব একটা বাড়বে না; এখন যখন দাম আকাশচুম্বী, তখন তিনি বলছেন খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে! কী চমৎকার কৌতুক!

কালিবাফ স্পষ্ট করে বলেন, ট্রাম্প পরিস্থিতির গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি যুদ্ধ এই গতিতে চলতে থাকে, তবে এক পর্যায়ে তেল উৎপাদন করার মতো অবকাঠামো যেমন থাকবে না, তেমনি তা বিক্রির কোনো পথও খোলা থাকবে না।


ইরানের এই শীর্ষ কর্মকর্তা সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা শুধু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘মস্তিষ্কপ্রসূত বিভ্রম’ বা ‘ডিলুশন’। তিনি দাবি করেন, নেতানিয়াহুর এই অবাস্তব লক্ষ্য পূরণ করতে গিয়ে শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থই নয়, বরং এই অঞ্চল এবং পুরো বিশ্বের সাধারণ মানুষের স্বার্থ আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি আয়তুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর থেকে ইরানজুড়ে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি অভিযান এক নারকীয় রূপ নিয়েছে। ইরানের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোতে নির্বিচারে বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে ইরানও দমে যায়নি। কালিবাফের এই বার্তার সমান্তরালে ইরানি সশস্ত্র বাহিনীও তাদের পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে। ইসরাইলের অধিকৃত ভূখণ্ড এবং পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে তেহরান।


কালিবাফের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এল যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের তেল শোধনাগারগুলো যদি দীর্ঘ মেয়াদে অচল হয়ে পড়ে, তবে আধুনিক বিশ্ব এক নজিরবিহীন জ্বালানি দুর্ভিক্ষের মুখে পড়বে। আর এই ধ্বংসযজ্ঞের জন্য ট্রাম্পের ‘অদূরদর্শী’ নীতি এবং নেতানিয়াহুর ‘উচ্চাকাঙ্ক্ষাকেই’ দায়ী করছে তেহরান।

তথ্যসূত্র: তাসনিম নিউজ

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর