অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯তম ধাপে লক্ষ্যবস্তুতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, ‘সত্য প্রতিশ্রুতি’ বা ‘ওয়াদায়ে সাদিক–৪’ শীর্ষক অভিযানের অংশ হিসেবে বুধবার (১১ মার্চ) এই হামলা চালানো হয়। এই অভিযানের প্রতীকী স্লোগান ছিলো— ‘হে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব (আ.)’।

Frightening footage shows Iranian 'cluster warhead' explode on Israel  street in deadly attack - AOL

খবরে বলা হয়, এ অভিযানে ওয়ারহেড সংবলিত ‘ক্বাদর’, ‘খুররামশাহর’ ও ‘এমাদ’ ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এসব ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে অধিকৃত ফিলিস্তিনে তথা ইসরাইলেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ইসরাইলজুড়ে বিপদ সংকেত হিসেবে সাইরেনের একটানা শব্দ শোনা যায় বলেও উল্লেখ করা হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েকটি গণমাধ্যম আইআরজিসির অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।

এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানে প্রায় ১,৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৮,০০০-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। অন্যদিকে, ইসরাইলে অন্তত ১১ জন এবং লেবাননে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৪০ জন সেনা আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর