ট্রাম্পের চীন সফর পেছালো, সময়সূচি নিয়ে বেইজিংয়ের নীরবতা

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চীন সফর স্থগিত করা হয়েছে। এ সফর নিয়ে বেইজিং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখলেও সফরের নতুন সময়সূচি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন। সফরটি নিয়ে বর্তমানে এক ধরনের অনিশ্চয়তা ও রহস্যময় নীরবতা বজায় রাখছে বেইজিং।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি আগামী পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে চীন সফরে যেতে পারেন। মূলত ৩১ মার্চ এই হাই-প্রোফাইল সফরটি শুরু হওয়ার কথা ছিলো।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে এই সফর নিয়ে ব্যাপক আগ্রহ ছিলো। বিশেষ করে ট্রাম্পের আক্রমণাত্মক শুল্ক নীতি এই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উসকে দিয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চীন সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রাখবে।

তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি।

কয়েক মাস ধরে প্রস্তুতি চললেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এই সফরসূচি ব্যাহত হয়েছে। গত মঙ্গলবার ট্রাম্প জানান, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তার যুক্তরাষ্ট্রে থাকা প্রয়োজন, তাই এই উচ্চ ঝুঁকিপূর্ণ সফরটি আরও এক মাস পিছিয়ে যেতে পারে।

এর আগে গত রোববার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরান কর্তৃক অবরুদ্ধ হরমুজ প্রণালি স্বাভাবিক করতে চীন সহায়তা করবে কি না, তার ওপর এই সফরের ভাগ্য নির্ভর করতে পারে। তবে একদিন পরই তিনি যুদ্ধের দোহাই দিয়ে সফর বিলম্বের বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, চীন তাদের প্রচলিত কূটনৈতিক নীতির অংশ হিসেবে কোনো রাষ্ট্রীয় সফরের নির্দিষ্ট তারিখ আগেভাগে নিশ্চিত করে না। এবারও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছে।

একাত্তর/আরএ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর