পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচদিন পেছালো

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন সামরিক বাহিনীর সম্ভাব্য হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা চলছে দাবি করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। 

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত দুই দিনে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতা সম্পূর্ণ নিরসনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

ট্রাম্প আরও বলেন, ‘চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা বিভাগকে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যে কোনো ধরনের সামরিক হামলা পাঁচদিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।’

যদিও একটি ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের ‘সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে’ কোনো যোগাযোগ হয়নি। ওই সূত্র দাবি করেছে, ইরান তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।

এর আগে শনিবার ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এই সময়ের মধ্যে সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি খুলে না দেওয়া হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘ধূলিসাৎ’ করে দেবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। 

তবে যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে ইরান জানিয়েছিল, তারা পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেবে। একইসঙ্গে দখলদার ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার অঙ্গীকার করে তেহরান।

সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ওয়াশিংটন যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, তবে ইরানও ওই অঞ্চলের সেই সব বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করবে যেগুলো মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে। এছাড়া যে সব অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন মালিকানা বা শেয়ার রয়েছে, সেগুলোতেও হামলার ঘোষণা দেয় তারা।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, শত্রুপক্ষ যদি আমাদের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে, তবে যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের সহযোগী দেশগুলোর সমস্ত জ্বালানি স্থাপনা, তথ্য প্রযুক্তি এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামো ‘অপূরণীয়ভাবে ধ্বংস’ হয়ে যেতে পারে। ইরানের শক্তিশালী বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্র পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের রুট ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। রোববার রাতেও তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন অংশে সাইরেন বেজে ওঠে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি তারা প্রতিহত করেছে।

এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং তেলের দাম লাফিয়ে বাড়ছে। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল হচ্ছে এবং যুদ্ধ-পরবর্তী পশ্চিমা জোটের স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর