ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:১০ এএম

ইরানে টানা কয়েক সপ্তাহ ধরে বিশেষায়িত স্থল অভিযান বা ‘গ্রাউন্ড অপারেশন’ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট গতকাল শনিবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে জড়ো করা হয়েছে। তবে এই অভিযান প্রথাগত বড় আকারের স্থল যুদ্ধের মতো হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, এর বদলে ইরানে স্পেশাল ফোর্স এবং নিয়মিত পদাতিক বাহিনীর মাধ্যমে ঝটিকা অভিযান বা ‘রেইড’ চালানো হতে পারে। 
কর্মকর্তারা একে যুদ্ধের ‘নতুন ধাপ’ হিসেবে বর্ণনা করেছেন, যা মার্কিন সেনাদের জন্য যুদ্ধ শুরুর সময়ের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। কারণ, এই অভিযানে সেনারা ড্রোন, মিসাইল ও সরাসরি বন্দুকযুদ্ধের মুখে পড়তে পারেন।

সম্ভাব্য স্থল হামলার লক্ষ্যবস্তু হিসেবে হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ‘খার্গ দ্বীপ’কে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ইরান তাদের ৯০ শতাংশ অপরিশোধিত তেল এই দ্বীপ থেকেই রপ্তানি করে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে এই কৌশলগত দ্বীপটি মার্কিন বাহিনীর টার্গেট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো সব ধরনের প্রস্তুতি রাখা যাতে ‘কমান্ডার ইন চিফ’ বা প্রেসিডেন্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। তবে এর অর্থ এই নয় যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে স্থল হামলার চূড়ান্ত অনুমোদন দিয়ে দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। বর্তমানে ইরানজুড়ে যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে এবং এর মধ্যেই মার্কিন মেরিন সেনাদের পাশাপাশি সেনাবাহিনী ৮২তম এয়ারবর্ন ডিভিশনের হাজারো সদস্যকে ওই অঞ্চলে মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/আরএ
হরমুজ প্রণালীর সার্বিক কৌশলগত নিয়ন্ত্রণ এখনও ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি। শনিবার...
যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর ও স্পষ্ট বার্তা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে উল্লেখ করে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সোজা জানিয়ে দিয়েছেন, ইরানের মৌলিক অধিকার...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।...
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।
রাজধানীর পল্লবীতে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্লবী থানার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন বিশ্বের শীর্ষ নেতারা। টানা দ্বিতীয় বছরের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোডিয়ামে প্রত্যাবর্তনের মুখোমুখি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর