ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পিএম

ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৩১ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দেন। খবর এএফপির।

উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে রুবিও বলেন, এই যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নতুন করে পর্যালোচনা করতে হবে। আমাদের দেশের জন্য এই জোটের গুরুত্ব আসলে কতটুকু, সেটি এখন বিবেচনার সময় এসেছে।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেবেন বলেও তিনি জানান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সিনেটে থাকাকালীন তিনি ন্যাটোর শক্তিশালী সমর্থক ছিলেন। কারণ, ইউরোপে সামরিক ঘাঁটি থাকার ফলে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে সহজে সামরিক শক্তি প্রয়োগ করতে পারতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি কিছুটা হতাশ।

রুবিও সতর্ক করে বলেন, ন্যাটোর কারণে যদি আমরা নিজেদের স্বার্থ রক্ষায় ওই ঘাঁটিগুলো ব্যবহার করতে না পারি, তবে এটি একপাক্ষিক জোটে পরিণত হবে।

তিনি আরও যোগ করেন, আমরা ন্যাটো সদস্যদের ইরানের বিরুদ্ধে সরাসরি বিমান হামলায় অংশ নিতে বলছি না। কিন্তু যখন আমাদের নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রয়োজন হলো এবং তারা ‘না’ বলে দিলো, তখন প্রশ্ন ওঠে আমরা কেন এই জোটে আছি?

ইউরোপের বেশ কিছু দেশ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করার পরই রুবিও এমন মন্তব্য করলেন।

জানা গেছে, গত মঙ্গলবার ইতালি মধ্যপ্রাচ্য মিশনে যাওয়ার পথে একটি মার্কিন বিমানকে অবতরণের অনুমতি দেয়নি। এর আগে সোমবার স্পেনও তাদের আকাশসীমা ব্যবহারে মার্কিন বিমানকে বাধা দেয়। বন্ধু রাষ্ট্রগুলোর এমন অবস্থানে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

একাত্তর/আরএ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর