হরমুজ প্রণালী কি উন্মুক্ত? ধোঁয়াশা ও উত্তেজনার মধ্যে জাহাজ চলাচল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তি হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। চুক্তির পরও মধ্যপ্রাচ্যে অস্থিরতা কমেনি; লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে এবং তেহরান কুয়েতে পাল্টা হামলা চালিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালী এখনও আনুষ্ঠানিকভাবে পুরোপুরি খুলে দেওয়া হয়নি। তবে বুধবার ভোর থেকে দুটি গ্রিক মালিকানাধীন জাহাজ এবং একটি চীনা বাল্ক ক্যারিয়ারকে এই প্রণালী অতিক্রম করতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, যুদ্ধবিরতির পর তেহরানের অনুমতি নিয়ে প্রথম একটি জাহাজ এই পথ অতিক্রম করেছে।

বিপরীতে, বিভিন্ন নৌ-পরিবহণ সূত্র জানিয়েছে, এখনো ঝুঁকি কাটেনি। অনেক ক্ষেত্রে জাহাজগুলো অতিক্রম করার চেষ্টা করলে ইরানের নৌবাহিনী সেগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। জার্মান জাহাজ কোম্পানি হ্যাপাগ-লয়েড জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইরানকে অবশ্যই এই বৈশ্বিক তেল সরবরাহ পথটি খুলে দিতে হবে। তবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এর পাল্টা দাবি করে জানিয়েছে, ওয়াশিংটন নীতিগতভাবে এই পথে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।

একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার মতে, শান্তি আলোচনার প্রস্তুতি হিসেবে ইরান আগামী বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ অবরোধ তুলে নিতে পারে। তবে সেক্ষেত্রেও জাহাজগুলোকে চলাচলের জন্য তেহরানের বিশেষ অনুমতি নিতে হবে।

ইরান ইতিমধ্যে ভারত ও ইরাকসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে নিরাপদ যাতায়াতের জন্য আলাদা চুক্তি সম্পাদন করেছে। তবে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য এই পথটি এখনও সম্পূর্ণ নিরাপদ হয়ে ওঠেনি।

মধ্যস্থতাকারীদের মতে, হরমুজ প্রণালী নিয়ে এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহে বড়ো ধরনের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে হুথিদের ইরানের বিপ্লবী গার্ড সামরিক দিকনির্দেশনা ও সহায়তা দিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি, ইরানি ও আঞ্চলিক বিভিন্ন সূত্র।
হরমুজ প্রণালীর প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সাবমেরিন আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ভারতের ভারত মণ্ডপমে সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস শেরপাদের এক...
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
ইরান যুদ্ধ কেন্দ্রিক সংঘাত এবং যুক্তরাষ্ট্রে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক প্রচারণার মাঝেই সংক্ষিপ্ত ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরে দেশটির রাজধানী ডাবলিনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট...
ডেঙ্গু প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনা ও চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর