পাকিস্তান সফরের আগে ইরানকে কড়া বার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

তেহরানকে কোনো ধরনের ছলচাতুরীর আশ্রয় না নেয়ার বিষয়ে সতর্ক করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনার ব্যাপারে আশাবাদী এবং সে লক্ষ্যে আলোচনায় বসতে আগ্রহী।

স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

ভ্যান্স বলেন, আমরা আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। আমি মনে করি এটি ইতিবাচক হবে। 

তিনি আরও বলেন, যেমনটা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ইরানিরা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, আমরা অবশ্যই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। 

তবে ইরানিরা আমাদের সাথে চালাকি করার চেষ্টা করে উল্লেখ করে ভ্যান্স বলেন, তাহলে তারা (ইরানিরা) দেখবে যে আলোচনার তারা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

এদিকে লেবাননে দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলা অব্যাহত থাকায় যুদ্ধবিরতি অনিশ্চিত হলেও ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। যদিও তেহরানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত।   

এরইমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। ইসলামাবাদে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উচ্চ পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি গ্রহণ করছে পাকিস্তান। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ও কৌশলগত হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্য অব্যাহতসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় উঠে আসবে।

ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিনিধিদলের আয়োজক প্রধান বিলাসবহুল হোটেলটি থেকে স্বাভাবিক বিত্তশালী অতিথিদের সরিয়ে দিয়েছে। 

ইরান ইঙ্গিত দিয়েছে যে, লেবাননের ওপর ইসরাইলি হামলা বন্ধের ওপর তাদের অংশগ্রহণ নির্ভর করতে পারে।

আরবিএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর